মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
নদীকে দূষণমুক্ত রাখতে সবাইকে দায়িত্বশীল হতে হবে : প্রধানমন্ত্রী দুর্গাপুরে প্রথমবারের মতো মহিলা দলের কর্মী সমাবেশ অনুষ্ঠিত ভিডিও কলে স্বজনদের সঙ্গে কথা বলতে পারবেন কারাবন্দিরা দুর্গাপুরে শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারীর আবির্ভাব দিবস পালিত ১০ দিন পর নেপালে টানেল থেকে চীনা নাগরিককে জীবিত উদ্ধার দুর্গাপুরে কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা, সম্মাননা ক্রেস্টের সাথে গাছের চারা উপহার বাসভবনের গোপন সুড়ঙ্গপথ দিয়ে পালিয়ে গেল শীর্ষ সন্ত্রাসী বগা দুর্গাপুরে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পালিত ২০২৭ সালের বিশ্ব ইজতেমার সম্ভাব্য তারিখ ঘোষণা কিডনিতে টিউমার নিয়ে গুরুতর অসুস্থ্য আব্দুল জলিল, অর্থের অভাবে বন্ধ আছে চিকিৎসা

কামরাঙ্গীরচরে গৃহবধূর গলাকাটা লাশ উদ্ধার

রিপোর্টারের নাম
  • আপডেট : শনিবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৪
  • ২৬২ পঠিত

দিগন্ত ডেক্স : রাজধানীর কামরাঙ্গীরচরে এক গৃহবধূর গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার মধ্যরাতে পুলিশ কামরাঙ্গীরচরের বড়গ্রামের বাসা থেকে রোজিনা (২৫) নামের ওই নারীর লাশ উদ্ধার করে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য ওই নারীর স্বামীকে আটক করেছে পুলিশ। 

কামরাঙ্গীরচর থানার পরিদর্শক তদন্ত ইকরামুল জামান বলেন, শুক্রবার রাত ১১টার দিকে খবর পেয়ে বড়গ্রামের একটি ভাড়া বাসায় গিয়ে পুলিশ এক নারীর রক্তাক্ত মরদেহ মেঝেতে পড়ে থাকতে দেখে। তার গলা কাটা এবং মুখে আঘাতের চিহ্ন ছিল। ওই নারীর বাবা ফোন করে পুলিশকে খবর দিয়েছিলেন জানিয়ে পুলিশের এই কর্মকর্তা বলেন, ওই নারীর ব্যবসায়ী স্বামী সকাল ৯টায় বাসা থেকে বের হয়ে গিয়েছিল বলে জানতে পেরেছি। পরে তার স্বামীকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023 digantabangla24.com