শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫, ০৯:২৮ পূর্বাহ্ন

এই মাত্র পাওয়া

দুর্গাপুরে ১১২ বোতল ভারতীয় মদসহ আটক – ১

রিপোর্টারের নাম
  • আপডেট : রবিবার, ২১ জানুয়ারী, ২০২৪
  • ২২১ পঠিত

দুর্গাপুর(নেত্রকোনা)প্রতিনিধি : নেত্রকোনার সীমান্তবর্তী দুর্গাপুর উপজেলায় পুলিশের অভিযানে ১১২ বোতল ভারতীয় মদসহ এক ব্যবসায়ীকে আটক করে আজ রোববার দুপুরে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে। এর আগে শনিবার গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার সদর ইউনিয়নের কালিকাপুর বাজার এলাকা থেকে মদ উদ্ধারসহ ব্যবসায়ীকে আটক করা হয়।

আটককৃত ব্যবসায়ীর নাম রিপন মিয়া (২৬)। সে উপজেলার চন্ডিগড় ইউনিয়নের বানিয়াপাড়া গ্রামের আমির উদ্দিনের ছেলে।

পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার দিবাগত রাতে সীমান্তবর্তী এলাকা থেকে চোরাচালানের মাধ্যমে আমদানি নিষিদ্ধ ভারতীয় মদ পাচারের সংবাদ পায় পুলিশ। পরে অভিযান চালিয়ে উপজেলার সদর ইউনিয়নের কালিকাপুর বাজার এলাকা থেকে পাচারের জন্য ট্রাকের অপেক্ষায় থাকাকালে ১১২ বোতল ভারতীয় মদ উদ্ধার সহ এক ব্যবসায়ীকে আটক করা হয়।

এ বিষয়ে দুর্গাপুর থানার ওসি (তদন্ত) মোহাম্মদ নূরুল আলম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মদ উদ্ধারসহ ব্যবসায়ীকে আটকে করে মামলা দায়ের মাধ্যমে আদালতে প্রেরণ করা হয়েছে। অভিযান অব্যাহত থাকবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023 digantabangla24.com