সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
নদীকে দূষণমুক্ত রাখতে সবাইকে দায়িত্বশীল হতে হবে : প্রধানমন্ত্রী দুর্গাপুরে প্রথমবারের মতো মহিলা দলের কর্মী সমাবেশ অনুষ্ঠিত ভিডিও কলে স্বজনদের সঙ্গে কথা বলতে পারবেন কারাবন্দিরা দুর্গাপুরে শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারীর আবির্ভাব দিবস পালিত ১০ দিন পর নেপালে টানেল থেকে চীনা নাগরিককে জীবিত উদ্ধার দুর্গাপুরে কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা, সম্মাননা ক্রেস্টের সাথে গাছের চারা উপহার বাসভবনের গোপন সুড়ঙ্গপথ দিয়ে পালিয়ে গেল শীর্ষ সন্ত্রাসী বগা দুর্গাপুরে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পালিত ২০২৭ সালের বিশ্ব ইজতেমার সম্ভাব্য তারিখ ঘোষণা কিডনিতে টিউমার নিয়ে গুরুতর অসুস্থ্য আব্দুল জলিল, অর্থের অভাবে বন্ধ আছে চিকিৎসা

কলমাকান্দায় সিএনজির ধাক্কায় এক নারীর মৃত্যু

রিপোর্টারের নাম
  • আপডেট : বৃহস্পতিবার, ১১ জানুয়ারী, ২০২৪
  • ৪৪৪ পঠিত
কলমাকান্দা (নেত্রকোনা) প্রতিনিধি : নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় সিএনজিচালিত অটোরিকশার ধাক্কায় তারা বানু (৭০) নামে এক নারীর মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরের দিকে উপজেলার  কলমাকান্দা থেকে নেত্রকোনা মহাসড়কে পাচুড়া নামক স্থানে এ দুর্ঘটনাটি ঘটে। নিহত তারা বানু কলমাকান্দা সদর ইউনিয়ন পাচুড়া গ্রামের বাসিন্দা ও মৃত সুলেসান আলীর স্ত্রী।

স্থানীয়রা জানায়, উপজেলার পোগলা ইউনিয়নের গুতুরা বাজার থেকে কলমাকান্দার দিকে আসছিল একটি সিএনজি। এসময় রাস্তা পার হওয়ার সময় সিএনজির ধাক্কায় গুরুতর আহত হন। তা দেখে স্থানীয়রা ঘটনাস্থল থেকে তারা বানুকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে জরুরি বিভাগে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তারা বানু।

এবিষয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসক সুমন পাল সত্যতা নিশ্চিত করে  বলেন, হাসপাতালে নিয়ে আসার পর চিকিৎসাধীন অবস্থায় তারা বানু মারা গেছেন।

কলমাকান্দা থানার  ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ লুৎফুল হক বলেন, খবর পেয়ে ঘটনাস্থল ও হাসপাতালে পুলিশ পাঠানো হয়। পরে  সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয় । পরে ওইদিন দুপুরে আইনি প্রক্রিয়া শেষে নিহত তারা বানুর লাশ তার স্বজনের নিকট হস্তান্তর করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023 digantabangla24.com