শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ০১:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
শিক্ষক-শিক্ষার্থীদের অনুদানের আবেদন শুরু “বেগম খালেদা জিয়া মহান স্বাধীনতা যুদ্ধে সর্বপ্রথম মহিলাবন্দী ছিলেন” – ব্যারিস্টার কায়সার কামাল জোটে নয়, এককভাবে নির্বাচন করবে ইসলামী আন্দোলন বিএনপি ক্ষমতায় গেলে, ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জীবনমান উন্নয়নে কাজ করবে ফেব্রুয়ারিতে দুই দফায় মিলবে ৬ দিনের ছুটি ভোটের মাঠে আগে-পরে আইন-শৃঙ্খলা বাহিনী থাকবে ৭ দিন বেগম খালেদা জিয়ার আত্মার শান্তি কামনায় দুর্গাপুরে দোয়া মাহফিল বিএনপি সব সময় আলেম ওলামাদের ঢাল হিসেবে রয়েছে -ব্যারিস্টার কায়সার কামাল পল্লবীতে বিদেশি অস্ত্রসহ চার সন্ত্রাসী গ্রেপ্তার ভারতীয় ব্যাটালিয়ন পুলিশের হাতে বাংলাদেশি ছয় চোরাকারবারি আটক

এই মাত্র পাওয়া

করোনার নতুন উপ-ধরন, যা বলল ডব্লিউএইচও

রিপোর্টারের নাম
  • আপডেট : বুধবার, ২০ ডিসেম্বর, ২০২৩
  • ২৫৭ পঠিত

দিগন্ত ডেক্স : ভারতে করোনা ভাইরাসের নতুন উপধরন জেএন.১ এর সংক্রমণ ছড়িয়ে পড়ায় নতুন করে আতঙ্ক দেখা দিয়েছে। আবার কি ফিরে আসবে মহামারি? দেশটির কেরলে রাজ্য স্বাস্থ্য দপ্তর নতুন এ উপধরন সংক্রমণে এক জনের মৃত্যু হয়েছে বলে খবর দিয়েছে। আর এতেই আতঙ্ক আরও বেড়েছে।

কোভিড-১৯-এর নতুন উপধরনের ক্ষমতা কেমন, এর নিয়ন্ত্রণ বা প্রতিরোধ ক্ষমতা কী তা নিয়ে এবার বার্তা দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।

জেএন.১ কে ‘ভ্যারিয়্যান্ট অফ ইন্টারেস্ট’ হিসাবে ব্যাখ্যা দিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার দাবি, এই উপধরনের সংক্রমণের ফলে মৃত্যুর আশঙ্কা প্রায় নেই বললেই চলে। এছাড়া এটি আগের উপধরনের চেয়ে বেশি ক্ষতিকর নয়। কোভিডের প্রতিষেধক নিলে এর সংক্রমণের হাত থেকে নিজেকে রক্ষা করা যাবে।

এর আগে করোনা ভাইরাসের আরও একটি উপধরনের খোঁজ পাওয়া গিয়েছিল। যার নাম বিএ.২.৮৬। আমেরিকার রোগ নিয়ন্ত্রণ এবং প্রতিরোধ কেন্দ্র থেকে জানানো হয়, জেএন.১ এবং বিএ.২.৮৬-এর মধ্যে ফারাক খুবই সামান্য।

করোনার এই উপধরনটি প্রথম পাওয়া গিয়েছিল আমেরিকায়। গত সেপ্টেম্বরে এর খোঁজ মেলে। ডিসেম্বরের পরিসংখ্যান অনুযায়ী, আমেরিকায় যে কয়েকজন কোভিড রোগী এই মুহূর্তে আছেন, তাদের ১৫-২৯ শতাংশের দেহে রয়েছে জেএন.১।ন

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023 digantabangla24.com