বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ০২:২৮ পূর্বাহ্ন

কলমাকান্দায় নদী থেকে নবজাতকের লাশ উদ্ধার

রিপোর্টারের নাম
  • আপডেট : বৃহস্পতিবার, ১৪ ডিসেম্বর, ২০২৩
  • ২০৯ পঠিত

কলমাকান্দা (নেত্রকোনা) প্রতিনিধি : নেত্রকোনার কলমাকান্দা  উপজেলায় উব্দাখালি  নদী থেকে ভাসমান অবস্থায় নবজাতক এক কন্যার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তবে শিশুটির নাম – পরিচয় পাওয়া যায়নি।

আজ বুধবার সন্ধ্যার দিকে কলমাকান্দার উব্দাখালি নদীতে ভাসমান অবস্থায় একটি নবজাতক শিশুর লাশ দেখতে পান স্থানীয়রা। পরে খবর পেয়ে উপজেলার ফায়ার সার্ভিস সদস্যদের সহযোগিতায় নদীতে থেকে শিশুটির ভাসমান মরদেহ উদ্ধার করে থানা পুলিশ।

এ বিষয়ে কলমাকান্দা থানার  ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ লুৎফুল হক বলেন, সদ্য নবজাতকের এক শিশুর মরদেহ উদ্ধার করে থানায় রাখা হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা নথিভুক্ত করা হয়েছে। আগামীকাল বৃহস্পতিবার সকালে ময়নাতদন্তের জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠানো হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023 digantabangla24.com