শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬, ০২:২১ পূর্বাহ্ন

এই মাত্র পাওয়া

দুর্গাপুরে বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ

রিপোর্টারের নাম
  • আপডেট : সোমবার, ১১ ডিসেম্বর, ২০২৩
  • ২৮৮ পঠিত

দুর্গাপুর(নেত্রকোনা)প্রতিনিধি : নেত্রকোনার দুর্গাপুরে ঐতিহ্যবাহী দি চাইল্ড লানিং হোমসের ২০২৩ এর বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে পৌর শহরের সাধুপাড়ায় অবস্থিত বিদ্যালয়টির মাঠে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

এবছর দি চাইল্ড লানিং হোমস থেকে নার্সারী গ্রুপ হতে পঞ্চম শ্রেণী পর্যন্ত ১৫০শিক্ষার্থী পরীক্ষায় অংশনেয়। এর মধ্যে ৯৯ জন এ+ পেয়ে উত্তীর্ণ হয়েছে। এরপর ১ম ২য় ও ৩য় স্থান উত্তীর্ণদেরও পুরস্কৃত করা হয়। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিদ্যালয়ের পরিচালক সাইদুর ইসলামের সভাপতিত্বে ও বিদ্যালয়ের একাডেমিক সুপারভাইজার মাসুম বিল্লাহ এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন, দুর্গাপুর মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ ফারুক আহমেদ তালুকদার।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রেসক্লাব সভাপতি নির্মলেন্দু সরকার বাবুল, মহিলা ডিগ্রি কলেজের সহকারি অধ্যাপক আব্দুল আজিজ, যুবলীগ নেতা আল আমিন, শিক্ষার্থীর অভিভাবক প্রভাত সরকার, দেবী চক্রবর্তী, ব্যবসায়ী খুশী মোহন সাহা, মানবতার ফেরিওয়ালা তারা মিয়া সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023 digantabangla24.com