বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ০২:০০ পূর্বাহ্ন

দুর্গাপুরে সাহিত্য সমাজের কমিটি গঠন

রিপোর্টারের নাম
  • আপডেট : মঙ্গলবার, ৫ ডিসেম্বর, ২০২৩
  • ৪১২ পঠিত

দুর্গাপুর(নেত্রকোনা)প্রতিনিধি : নেত্রকোনার দুর্গাপুরে সাহিত্য সমাজের দ্বি-বার্ষিক কমিটি গঠন করা হয়েছে। সোমবার সন্ধ্যায় পৌর শহরের পথ পাঠাগারের অস্থায়ী কার্যালয়ে কমিটি গঠনের লক্ষ্যে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় সর্বসম্মতিক্রমে নাজমুল হুদা সারোয়ারকে সভাপতি ও জীবন কুমার নন্দীকে সাধারণ সম্পাদক করে ৯ সদস্য বিশিষ্ট কার্য্য নির্বাহী কমিটি গঠন করা হয়।

কমিটির অন্যান্য সদস্যরা হলেন, সহ-সভাপতি মঞ্জুরুল হক সৌরভ, যুগ্ম-সাধারন সম্পাদক জুয়েল রানা, অর্থ সম্পাদক বাচ্চু মিয়া, সাহিত্য সম্পাদক গোপাল চক্রবর্তী, নির্বাহী সদস্য সজীম শাইন, মো. জালাল রনি, নির্মল রবিদাস।

কবি নাজমুল হুদা সারোযার বলেন, দুর্গাপুর সাহিত্য সমাজ ২০০৬ সাল থেকে কার্যক্রম চালিয়ে আসছে। আমাদের সংগঠন সমাজের মানুষকে সচেতন করতে বিভিন্ন বিষয় নিয়ে সাহিত্য চর্চা এবং লেখালেখি করার প্রেরণা যোগায়।

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023 digantabangla24.com