রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১৯ অপরাহ্ন
শিরোনাম :
ভিডিও কলে স্বজনদের সঙ্গে কথা বলতে পারবেন কারাবন্দিরা দুর্গাপুরে শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারীর আবির্ভাব দিবস পালিত ১০ দিন পর নেপালে টানেল থেকে চীনা নাগরিককে জীবিত উদ্ধার দুর্গাপুরে কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা, সম্মাননা ক্রেস্টের সাথে গাছের চারা উপহার বাসভবনের গোপন সুড়ঙ্গপথ দিয়ে পালিয়ে গেল শীর্ষ সন্ত্রাসী বগা দুর্গাপুরে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পালিত ২০২৭ সালের বিশ্ব ইজতেমার সম্ভাব্য তারিখ ঘোষণা কিডনিতে টিউমার নিয়ে গুরুতর অসুস্থ্য আব্দুল জলিল, অর্থের অভাবে বন্ধ আছে চিকিৎসা এলপিজি সিলিন্ডারের নতুন দাম নির্ধারণ দুর্গাপুরে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতারপুরস্কার বিতরণ

কলমাকান্দায় সেই বর অবশেষে বিয়ে করলেন

রিপোর্টারের নাম
  • আপডেট : শনিবার, ২ ডিসেম্বর, ২০২৩
  • ৩৭০ পঠিত

কলমাকান্দা (নেত্রকোনা) প্রতিনিধি : নেত্রকোনার কলমাকান্দায় যৌতুকের টাকা না পেয়ে বিয়ের আসর থেকে চলে যাওয়া সেই বর এবার যৌতুক ছাড়াই বিয়ে করলেন। গত শুক্রবার রাতে এ বিয়ে কাজ সম্পন্ন হয়। বরের নাম হাসেন মিয়া (২৫)। তিনি উপজেলার খারনৈ ইউনিয়নের বামনগাঁও গ্রামের শরীফ মিয়ার ছেলে। আর কনে পাশর্^বর্তী রংছাতি ইউনিয়নের বটতলা গ্রামের বাবুল মিয়ার মেয়ে তানিয়া খাতুন (২০)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় এক সপ্তাহ আগে হাসেন মিয়ার সঙ্গে তানিয়া খাতুনের বিয়ে ঠিক হয়। গত বৃহস্পতিবার বিকেলে এ বিয়ে হওয়ার কথা ছিল। সময়মতো বর তার আত্মীয় স্বজনসহ ৪০ জন বরযাত্রী নিয়ে এসেছিলেন। খাওয়া-দাওয়া শেষে বিয়ের কার্যক্রমও শুরু হয়েছিল। এসময় বিয়ে উপলক্ষে বরের পক্ষ থেকে ৭০ হাজার টাকা যৌতুক চাওয়া হয়। যৌতুকের টাকা দিতে কনের পরিবার অস্বীকার করলে দু’পক্ষের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে বিয়ের আসর থেকে বরের লোকজন বরকে নিয়ে চলে যান।

পরে এ নিয়ে শুক্রবার দুপুরে কনের বাবা বাবুল মিয়া বাদি হয়ে বর, বরের বাবাসহ এক আত্মীয় নাম উল্লেখ করে থানায় একটি অভিযোগ দায়ের করেন।

এ বিষয়ে জানতে চাইলে বরের মামা সবুজ মিয়া বলেন, বিষয়টি আমাদের দুই পক্ষের মধ্যে ভুল বোঝাবুঝি ছিল। এ নিয়ে শুক্রবার দুপুরে বাড়িতে পুলিশ এসেছিল। পরে আমরা বর ও কনের পক্ষের লোকজনের মধ্যে কথা বলে যৌতুক ছাড়াই এ বিয়ে সম্পন্ন করি।

কলমাকান্দা থানার উপ-পরিদর্শক (এস,আই) আলমগীর কবীর সাংবাদিকদের বলেন, অভিযোগ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল । পরে দুই পক্ষের সমঝোতায় শুক্রবার রাতে এ বিয়ে সম্পন্ন হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023 digantabangla24.com