মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
নদীকে দূষণমুক্ত রাখতে সবাইকে দায়িত্বশীল হতে হবে : প্রধানমন্ত্রী দুর্গাপুরে প্রথমবারের মতো মহিলা দলের কর্মী সমাবেশ অনুষ্ঠিত ভিডিও কলে স্বজনদের সঙ্গে কথা বলতে পারবেন কারাবন্দিরা দুর্গাপুরে শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারীর আবির্ভাব দিবস পালিত ১০ দিন পর নেপালে টানেল থেকে চীনা নাগরিককে জীবিত উদ্ধার দুর্গাপুরে কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা, সম্মাননা ক্রেস্টের সাথে গাছের চারা উপহার বাসভবনের গোপন সুড়ঙ্গপথ দিয়ে পালিয়ে গেল শীর্ষ সন্ত্রাসী বগা দুর্গাপুরে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পালিত ২০২৭ সালের বিশ্ব ইজতেমার সম্ভাব্য তারিখ ঘোষণা কিডনিতে টিউমার নিয়ে গুরুতর অসুস্থ্য আব্দুল জলিল, অর্থের অভাবে বন্ধ আছে চিকিৎসা

দুর্গাপুরে স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার

রিপোর্টারের নাম
  • আপডেট : শুক্রবার, ১ ডিসেম্বর, ২০২৩
  • ২৭০ পঠিত

দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি : নেত্রকোনার দুর্গাপুর উপজেলার বিরিশিরি ইউনিয়নের পশ্চিম তেলুঞ্জিয়া গ্রামে পরিত্যক্ত ঘরে গলায় ফাঁস নেওয়া অনিকা দেবনাথ (১৭) নামে এক স্কুল ছাত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (০১ ডিসেম্বর) সকালে ঝুলন্ত অবস্থায় মরদেহ উদ্ধার করা হয়।

অনিকা দেবনাথ তেলুঞ্জিয়া গ্রামের সুকুমার দেবনাথের মেয়ে। সে দুর্গাপুর সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের নবম শ্রেণির ছাত্রী বলে জানা গেছে।

পরিবার সূত্রে জানা যায়, অনিকার স্কুলে পরীক্ষা চলছিল। গতকাল স্কুলের পরীক্ষা শেষে বাড়ি ফিরে সে। বিকেল পর্যন্ত স্বাভাবিকই ছিল সে। সন্ধ্যায় তার মা বাড়ি এসে অনিকার খোঁজ করলে না পেয়ে আত্মীয়-স্বজনসহ আশ-পাশের বিভিন্ন স্থানে রাতভর খোঁজাখুজি করেও তার সন্ধান পাওয়া যায়নি। এরপর শুক্রবার সকালে তার মা তাদের বসত ঘরের পাশের একটি পরিত্যক্ত ঘরে খোঁজার জন্য গেলে গলায় ওড়না পেছানো ঘরের আড়ায় অনিকার নিথর দেহ ঝুলন্ত অবস্থায় দেখে চিৎকার করলে আশপাশের লোকজন ছুটে আসে। পরে খবর পেয়ে দুর্গাপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ফাঁস দেওয়া অবস্থায় মরদেহ উদ্ধার করে।

এ ব্যাপারে দুর্গাপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) আক্কাছ আলী জানান, অনিকার লাশ ময়না তদন্তের জন্য মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। বিষয়টি তদন্ত সাপেক্ষে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023 digantabangla24.com