মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০৭:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
বৃষ্টি নিয়ে যে বার্তা দিল আবহাওয়া অফিস দুর্গাপুরে ডিবি পরিচয়ে ডাকাতি, আটক ৩ ঝড়ের শঙ্কা, সমুদ্রবন্দরে সতর্কসংকেত বহাল হার্টে ছিদ্র আদিবাসী শিশুর চিকিৎসার দায়িত্ব নিলেন : ডেপুটি স্পিকার গোসলে নেমে একসঙ্গে ৪ মাদরাসা শিক্ষার্থীর মৃত্যু দুর্গাপুরে জগন্নাথ দেবের রথযাত্রা পালিত জুলাই শহিদ দিবস উপলক্ষে দুর্গাপুরে আলোচনা সভা তাহিরপুরে যুবলীগ নেতার ভাই শীর্ষ ইয়াবা ডিলার সোহাগ দুই সহযোগি সহ গ্রেফতার ব্যক্তিগত বক্তব্যে কেউ কষ্ট পেয়ে থাকলে দুঃখ প্রকাশ করছি : শিক্ষামন্ত্রী দুর্গাপুরকে আধুনিক পৌরসভায় রুপান্তরিত করতে চাই : মেয়র প্রার্থী আলহাজ্ব জামাল উদ্দিন মাস্টার

দুর্গাপুরে শেখ কামাল স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

রিপোর্টারের নাম
  • আপডেট : শনিবার, ১৮ নভেম্বর, ২০২৩
  • ৩৬৪ পঠিত
???????

দুর্গাপুর(নেত্রকোনা)প্রতিনিধি : নেত্রকোনার দুর্গাপুরে শেখ কামাল স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সন্ধ্যায় দুর্গাপুর ইউনিয়নের দেবথৈল মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়। খেলায় অংশগ্রহন করে সৈয়দ মোড় একাদশ বনাম ভাই বন্ধু একাদশ। খেলায় নির্ধারিত সময়ে ১-১ -গোলে ড্র হয়। পরবর্তিতে টাইব্রেকারে ৬-৫ গোলে সৈয়দ মোড় একাদশকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয় ভাই বন্ধু একাদশ ।

খেলা শেষে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে চ্যাম্পিয়ন ও রানার্স আপ দলের মাঝে পুরস্কার বিতরণ করেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান ও যুবলীগ সাধারন সম্পাদক সাদ্দাম আকঞ্জি। এ সময় অন্যদের মধ্যে দুর্গাপুর ইউপি চেয়ারম্যান সাদেকুল ইসলাম, উপজেলা যুবলীগের যুগ্ম সাধারন সম্পাদক শাহীন, সাংস্কৃতিক সম্পাদক আল আমিন, ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক আহম্মদ মড়ল, ছাত্রলীগের আহ্বায়ক সাইফুল ইসলাম, স্বেচ্ছাসেবক লীগের সাধারন সম্পাদক জহিরুল ইসলাম, যুবলীগ নেতা রাজন শেখ, নূর নবী, মাহাবুব, খেলা পরিচালনা কমিটির সভাপতি মো.উমর ফারুক, সাধারন সম্পাদক শামীম আল মামুন সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023 digantabangla24.com