মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০৮:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
বৃষ্টি নিয়ে যে বার্তা দিল আবহাওয়া অফিস দুর্গাপুরে ডিবি পরিচয়ে ডাকাতি, আটক ৩ ঝড়ের শঙ্কা, সমুদ্রবন্দরে সতর্কসংকেত বহাল হার্টে ছিদ্র আদিবাসী শিশুর চিকিৎসার দায়িত্ব নিলেন : ডেপুটি স্পিকার গোসলে নেমে একসঙ্গে ৪ মাদরাসা শিক্ষার্থীর মৃত্যু দুর্গাপুরে জগন্নাথ দেবের রথযাত্রা পালিত জুলাই শহিদ দিবস উপলক্ষে দুর্গাপুরে আলোচনা সভা তাহিরপুরে যুবলীগ নেতার ভাই শীর্ষ ইয়াবা ডিলার সোহাগ দুই সহযোগি সহ গ্রেফতার ব্যক্তিগত বক্তব্যে কেউ কষ্ট পেয়ে থাকলে দুঃখ প্রকাশ করছি : শিক্ষামন্ত্রী দুর্গাপুরকে আধুনিক পৌরসভায় রুপান্তরিত করতে চাই : মেয়র প্রার্থী আলহাজ্ব জামাল উদ্দিন মাস্টার

কলমাকান্দায় ডোবার পানিতে পড়ে শিশুর মৃত্যু

রিপোর্টারের নাম
  • আপডেট : শনিবার, ৪ নভেম্বর, ২০২৩
  • ৩৭৬ পঠিত
কলমাকান্দা (নেত্রকোনা) প্রতিনিধি : নেত্রকোনার কলমাকান্দায় একটি ডোবার পানিতে ভাসছিল দুই বছর বয়সী সৃজন সরকার নামের এক শিশুর নিথর দেহ । শনিবার সকালে উপজেলার কলমাকান্দা সদর  ইউনিয়নের নোঁয়াগাও গ্রামে এ দুর্ঘটনাটি ঘটে। নিহত সৃজন  সরকার ওই এলাকার সুজন সরকার ও স্মৃতি সরকারের দম্পতির ছেলে।
স্থানীয় সুত্রে জানা গেছে,সকালের নিহত সৃজন সরকারের মা স্মৃতি সরকার ঘরে সাংসারিক কাজে ব্যস্ত ছিলেন। এ সময় বাড়ির উঠানে অন্য শিশুদের সঙ্গে খেলাধুলা করছিল সৃজন। কিছু সময় পর তাকে দেখতে না পেয়ে পরিবারের লোকজন খোঁজাখুঁজি শুরু করেন। ঘণ্টাখানেক পর বাড়ির পাশে ডোবার পানিতে সৃজনকে ভাসমান অবস্থায় পাওয়া যায়। পরে ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম (পিপিএম)  বলেন, খবর পেয়ে হাসপাতাল থেকে সৃজন সরকারের লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়। আইনি প্রক্রিয়া শেষে ওইদিন বিকেলে  লাশটি নিহতের স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023 digantabangla24.com