সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
নদীকে দূষণমুক্ত রাখতে সবাইকে দায়িত্বশীল হতে হবে : প্রধানমন্ত্রী দুর্গাপুরে প্রথমবারের মতো মহিলা দলের কর্মী সমাবেশ অনুষ্ঠিত ভিডিও কলে স্বজনদের সঙ্গে কথা বলতে পারবেন কারাবন্দিরা দুর্গাপুরে শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারীর আবির্ভাব দিবস পালিত ১০ দিন পর নেপালে টানেল থেকে চীনা নাগরিককে জীবিত উদ্ধার দুর্গাপুরে কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা, সম্মাননা ক্রেস্টের সাথে গাছের চারা উপহার বাসভবনের গোপন সুড়ঙ্গপথ দিয়ে পালিয়ে গেল শীর্ষ সন্ত্রাসী বগা দুর্গাপুরে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পালিত ২০২৭ সালের বিশ্ব ইজতেমার সম্ভাব্য তারিখ ঘোষণা কিডনিতে টিউমার নিয়ে গুরুতর অসুস্থ্য আব্দুল জলিল, অর্থের অভাবে বন্ধ আছে চিকিৎসা

কলমাকান্দায় আওয়ামী লীগের বর্ধিত সভা

রিপোর্টারের নাম
  • আপডেট : মঙ্গলবার, ৩১ অক্টোবর, ২০২৩
  • ৪০২ পঠিত
কলমাকান্দা (নেত্রকোনা) প্রতিনিধি: নেত্রকোনার কলমাকান্দা উপজেলা আওয়ামী লীগের এক যৌথ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত কলমাকান্দা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন আজাদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. ইসলাম উদ্দিনের সঞ্চালনায় যৌথ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়।

 এতে প্রধান অতিথি ছিলেন, নেত্রকোনা জেলা আওয়ামী লীগের ১নং সহ-সভাপতি মানু মজুমদার এমপি ও  প্রধান বক্তা ছিলেন, নেত্রকোনা জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মুজিবুল আলম হীরা।

এ সময় অন্যদের মধ্যে বক্তব্য দেন, জেলা আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য ও উপজেলা চেয়ারম্যান যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুল খালেক, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এস.এম. রেজাউল হাফিজ রেশিম,দপ্তর সম্পাদক অধ্যাপক আব্দুল কাইয়ূম রুপন, জেলা সদস্য অধ্যাপক অমর ফারুক, কামরুজ্জামান ফারাস দিলিপ, নজরুল ইসলাম ফকির ও চপল দত্ত।

এছাড়া আওয়ামী লীগ নেতা রাজ্জাক আহমেদ রাজু, আবুল কালাম আজাদ, বজলুর রহমান, মিনারা ইসলাম, নাজিম উদ্দীন, এডভোকেট আব্দুল মজিদ, শামীম আহমেদ, সাইদুর রহমান, মিজানুর রহমান সেলিম, মাতাব উদ্দীন মাতু,  মুজিবুর রহমান লাল মিয়া, সন্ধ্যা রানী সাহা,  ইউপি চেয়ারম্যান  হাজী জয়নাল আবেদীন, আতিকুর রহমান, আমীন শেখ, রুহুল আমীন, শহর আলী, জহিরুল ইসলাম জীবন, হাসান খান পাঠান, হাবিবুর রহমান হাবিব, সুজন সাহা, পলাশ কান্তি  বিশ্বাস, সবির রঞ্জন সাহা, তরিকুল ইসলাম, অমিত রায়, রুকন উদ্দীন বাবু, সোহেল রানাসহ জেলা ও উপজেলার আওয়ামী লীগের নেতৃবৃন্দ।

বর্ধিত সভায় স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে ও দ্বাদশ  জাতীয় সংসদ নির্বাচনে নেত্রকোনা – ১ আসনে আবারো নৌকা মার্কাকে বিজয়ী করার  প্রস্তুতির লক্ষে কতিপয় গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে  মানু মজুমদার এমপি  সরকারের উন্নয়নের চিত্র তুলে ধরে প্রতিটি ভোটারের কাজে বার্তা পৌছে দেওয়ার জন্য সকল নেতাকর্মীদের প্রতি আহব্বান জানিয়ে আগামী সংসদ  নির্বাচনে শেখ হাসিনা সরকারকে পুনরায় ক্ষমতায় নিয়ে আসার জন্য সকল ভেদাভেদ ভূলে নৌকার পক্ষে একসাথে কাজ করার আহবান জানান তিনি ।

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023 digantabangla24.com