রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
ভিডিও কলে স্বজনদের সঙ্গে কথা বলতে পারবেন কারাবন্দিরা দুর্গাপুরে শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারীর আবির্ভাব দিবস পালিত ১০ দিন পর নেপালে টানেল থেকে চীনা নাগরিককে জীবিত উদ্ধার দুর্গাপুরে কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা, সম্মাননা ক্রেস্টের সাথে গাছের চারা উপহার বাসভবনের গোপন সুড়ঙ্গপথ দিয়ে পালিয়ে গেল শীর্ষ সন্ত্রাসী বগা দুর্গাপুরে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পালিত ২০২৭ সালের বিশ্ব ইজতেমার সম্ভাব্য তারিখ ঘোষণা কিডনিতে টিউমার নিয়ে গুরুতর অসুস্থ্য আব্দুল জলিল, অর্থের অভাবে বন্ধ আছে চিকিৎসা এলপিজি সিলিন্ডারের নতুন দাম নির্ধারণ দুর্গাপুরে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতারপুরস্কার বিতরণ

নির্বাচনের আগে বৈধ অস্ত্র জমা না দিলে ব্যবস্থা : ডিবিপ্রধান

রিপোর্টারের নাম
  • আপডেট : সোমবার, ১৬ অক্টোবর, ২০২৩
  • ৩৪৫ পঠিত

দিগন্ত ডেক্স : ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার (গোয়েন্দা) মোহাম্মদ হারুন অর রশীদ জানিয়েছেন, যাদের কাছে বৈধ অস্ত্র রয়েছে, নির্বাচনের আগে তারা যেন সেগুলো থানায় জমা দেন। যদি তারা অস্ত্র থানায় জমা না দেয় তবে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

সোমবার (১৬ অক্টোবর) বিকেলে রাজধানীর মিন্টো রোডে ডিবি কম্পাউন্ডে নিজ কার্যালয়ের সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা জানান। শিগগিরই এ বিষয়ে নির্দেশ দেয়া হবে বলেও জানান তিনি।

হারুন অর রশীদ বলেন, কেউ যদি নির্দেশ অমান্য করে বৈধ অস্ত্রগুলো জমা না দেন, তবে এটা এক ধরনের অপরাধ হবে। আইনশৃঙ্খলা বাহিনী তাদেরকে গ্রেপ্তার করার পাশাপাশি তাদের অস্ত্রও নিয়ে আসবে এবং তাদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা হবে।

নির্বাচনের আগে বিশেষ অভিযান চলছে জানিয়ে তিনি বলেন, আমাদের কাছে খোঁজ আসছে, অনেকে এসব অস্ত্র নিয়ে ঘোরাফেরা করছেন এবং হুমকি দিচ্ছেন। এটাও আইনের দৃষ্টিতে অপরাধ। আমরা তাদেরকেও গ্রেপ্তার করব।

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023 digantabangla24.com