বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ০২:৩৩ পূর্বাহ্ন

শাহজালালে ১ কোটি ৬০ লাখ টাকার সোনাসহ যাত্রী আটক

রিপোর্টারের নাম
  • আপডেট : শুক্রবার, ১৩ অক্টোবর, ২০২৩
  • ২৮৭ পঠিত

দিগন্ত ডেক্স : রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ১ কোটি ৬০ লাখ টাকার সোনাসহ এক যাত্রীকে আটক করেছে ঢাকা কাস্টমস হাউসের গোয়েন্দা দল। আজ শুক্রবার (১৩ অক্টোবর) বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা কাস্টমস হাউসের উপকমিশনার সৈয়দ মুকাদ্দেস হোসেন।

তিনি জানান, বৃহস্পতিবার (১২ অক্টোবর) দুবাই থেকে আসা যাত্রীর লাগেজে আনা একটি এয়ার ফ্রাইয়ারের ভেতর প্রিভেন্টিভ টিমের মাধ্যমে সন্দেহজনক ধাতব পদার্থের অস্তিত্ব পাওয়া যায়। পওে তা ভেঙে ধাতব চাকতি আকৃতির সোনার পিণ্ড পাওয়া যায়, যার ওজন ১ হাজার ৩৯০ গ্রাম। এ ছাড়া, একটি সোনার বার, ৯৯ গ্রাম স্বর্ণালংকারসহ মোট ১ হাজার ৬০৫ গ্রাম সোনা জব্দ করা হয়। এসব সোনা আনুমানিক বাজারমূল্য ১ কোটি ৬০ লাখ টাকা। আটক যাত্রীর বিরুদ্ধে বিমানবন্দর থানায় মামলা করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023 digantabangla24.com