রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ০২:৫১ অপরাহ্ন
শিরোনাম :
বিএনপি’র ভূমিধ্বস বিজয়ে সিলেট বিভাগীয় সাংগঠনিক সম্পাদক জি কে গউছের কৃতজ্ঞতা প্রকাশ তরুণ-নারী-প্রান্তিক ভোটে বড় ব্যবধান, ৩১ দফার অঙ্গীকারে নতুন বার্তা দুর্গাপুরে ছাত্রদল, যুবদলও সেচ্ছাসেবক দলের ইউনিয়ন কমিটি বিলুপ্ত নতুন সরকারের শপথ পড়াবেন কে? নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকারে যাচ্ছে বিএনপি নেত্রকোনায় সরকারি ফলাফল গ্রহণ করলেন, ব্যারিস্টার কায়সার কামাল নির্বাচন ঘিরে কাল থেকে মাঠে থাকবেন ২০০ আন্তর্জাতিক পর্যবেক্ষক আগামী জাতীয় নির্বাচন, তারেক রহমানকে প্রধানমন্ত্রী করার নির্বাচন : ব্যারিস্টার কায়সার কামাল দেড় মাসের ছুটিতে যাচ্ছে সকল মাদরাসা কলমাকান্দায় জুলাই যোদ্ধার বাড়ি নির্মাণ কাজের উদ্বোধন

এই মাত্র পাওয়া

ডেঙ্গুতে আরও ১৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২৪২৫

রিপোর্টারের নাম
  • আপডেট : বুধবার, ১১ অক্টোবর, ২০২৩
  • ৩০১ পঠিত

দিগন্ত ডেক্স : ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ১৩ জনের মৃত্যু হয়েছে। এরমধ্যে ১০ জন ঢাকার বাইরের বাসিন্দা। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২ হাজার ৪২৫ জন।

এর মধ্যে ঢাকা সিটির ৫৭৯ জন এবং ঢাকা সিটির বাইরে এক হাজার ৮৪৬ জন। বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ৮ হাজার ৬৪৭ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন। বুধবার (১১ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২ লাখ ৩১ হাজার ২০৪ জন। সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ২ লাখ ২১ হাজার ৪৩৫ জন। মারা গেছেন ১ হাজার ১২২ জন। এরমধ্যে ঢাকা সিটির ৭০৩ জন এবং ঢাকা সিটির বাইরের ৪১৯ জন।

বিশেষজ্ঞ চিকিৎসক অধ্যাপক ড. আতিকুর রহমান জানান, ডেঙ্গু এখন সিজনাল নেই, সারা বছরই হচ্ছে। বৃষ্টি শুরু হলে এটা বাড়ছে। গত বছর ডেঙ্গুর প্রকোপ জুন মাস থেকে শুরু হয়েছিল। কিন্তু চলতি বছর মে মাস থেকেই আক্রান্তের সংখ্যা বেড়ে গেছে।

তিনি বলেন, ডেঙ্গু প্রতিরোধে মশা নিরোধক ওষুধ ব্যবহারের পাশাপাশি সিটি করপোরেশনে পক্ষ থেকে সব জায়গায় প্রচার-প্রচারণা চালাতে হবে। একই সঙ্গে সবাইকে সচেতন থাকতে হবে।

ঢাকার দুই সিটি করপোরেশন বছরব্যাপী নানা উদ্যোগ নিলেও কীটতত্ত্ববিদ ড. মনজুর চৌধুরী বলছেন, মশানিধনে শুধু জেল-জরিমানা আর জনসচেনতনা বাড়িয়ে কাজ হবে না। সঠিকভাবে জরিপ চালিয়ে দক্ষ জনবল দিয়ে যথাযথ ব্যবস্থা নিতে হবে।

উল্লেখ্য, গত বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন ৬২ হাজার ৩৮২ জন। এরমধ্যে মারা গেছেন ২৮১ জন।

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023 digantabangla24.com