শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ০১:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
শিক্ষক-শিক্ষার্থীদের অনুদানের আবেদন শুরু “বেগম খালেদা জিয়া মহান স্বাধীনতা যুদ্ধে সর্বপ্রথম মহিলাবন্দী ছিলেন” – ব্যারিস্টার কায়সার কামাল জোটে নয়, এককভাবে নির্বাচন করবে ইসলামী আন্দোলন বিএনপি ক্ষমতায় গেলে, ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জীবনমান উন্নয়নে কাজ করবে ফেব্রুয়ারিতে দুই দফায় মিলবে ৬ দিনের ছুটি ভোটের মাঠে আগে-পরে আইন-শৃঙ্খলা বাহিনী থাকবে ৭ দিন বেগম খালেদা জিয়ার আত্মার শান্তি কামনায় দুর্গাপুরে দোয়া মাহফিল বিএনপি সব সময় আলেম ওলামাদের ঢাল হিসেবে রয়েছে -ব্যারিস্টার কায়সার কামাল পল্লবীতে বিদেশি অস্ত্রসহ চার সন্ত্রাসী গ্রেপ্তার ভারতীয় ব্যাটালিয়ন পুলিশের হাতে বাংলাদেশি ছয় চোরাকারবারি আটক

এই মাত্র পাওয়া

দুর্গাপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত

রিপোর্টারের নাম
  • আপডেট : বৃহস্পতিবার, ৫ অক্টোবর, ২০২৩
  • ৩৬২ পঠিত

দুর্গাপুর(নেত্রকোনা)প্রতিনিধি : নেত্রকোনার দুর্গাপুর ‘কাঙ্খিত শিক্ষার জন্য শিক্ষক-শিক্ষক স্বল্পতা পুরণে বৈশ্বিক অপরিহার্যতা’’ এই প্রতিপাদ্যে নেত্রকোনার দুর্গাপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে বৃহস্পতিবার সকাল থেকে উপজেলার বিভিন্ন স্কুল-কলেজে র‌্যালি ও আলোচনা সভার মাধ্যমে এ দিবস পালন করেছে।

এ উপলক্ষে র‌্যালি শেষে দুর্গাপুর মহিলা ডিগ্রি কলেজ মিলনায়তনে অধ্যক্ষ ফারুক আহমেদ তালুকদার এর সভাপতিত্বে অন্যনেদর মধ্যে আলোচনা করেন, সহকারি অধ্যাপক দিলোয়ারা বেগম, আব্দুল আজিজ, সিনিয়র প্রভাষক আলী আকবর আকন্দ, শামীম আজাদ, মাহবুবুল আলম, প্রভাষক তোবারক হোসেন খোকন। অন্যদিকে কাকৈরগড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শরাফত খান, সফিকুল কবীর হাবুল, গণেষ চন্দ্র ঘোষ, চিশতি মোজাহিদ প্রমুখ।

বক্তারা বলেন, ‘সভ্য জাতি গঠনে নৈতিক শিক্ষা ও আদর্শ শিক্ষকের বিকল্প নেই। এরই ধারাবাহিকতায় ১৯৯৪ সালে ইউনেস্কোর ২৬ তম অধিবেশনে গৃহীত সিদ্ধান্তের ভিত্তিতে ইউনেস্কো মহাপরিচালক ড. ফ্রেডারিক এম মেয়রের যুগান্তকারী ঘোষণার মাধ্যমে ৫ অক্টোবর বিশ্ব শিক্ষক দিবস পালনের শুভ সূচনা করা হয়। তবে ১৯৯৫ সালের ৫ অক্টোবর থেকে বাংলাদেশসহ পৃথিবীর ১০০টি দেশে যথাযোগ্য মর্যাদায় বিশ্ব শিক্ষক দিবস পালিত হয়ে আসছে। এটি দেশ বিদেশে ‘শিক্ষক’ পেশাজীবিদের জন্য সেরা সম্মান। শিক্ষার মান বাড়াতে অবকাঠামো উন্নয়নে সরকারকে সুদৃষ্টির দাবি জানান তারা।

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023 digantabangla24.com