রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ০১:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
বিএনপি’র ভূমিধ্বস বিজয়ে সিলেট বিভাগীয় সাংগঠনিক সম্পাদক জি কে গউছের কৃতজ্ঞতা প্রকাশ তরুণ-নারী-প্রান্তিক ভোটে বড় ব্যবধান, ৩১ দফার অঙ্গীকারে নতুন বার্তা দুর্গাপুরে ছাত্রদল, যুবদলও সেচ্ছাসেবক দলের ইউনিয়ন কমিটি বিলুপ্ত নতুন সরকারের শপথ পড়াবেন কে? নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকারে যাচ্ছে বিএনপি নেত্রকোনায় সরকারি ফলাফল গ্রহণ করলেন, ব্যারিস্টার কায়সার কামাল নির্বাচন ঘিরে কাল থেকে মাঠে থাকবেন ২০০ আন্তর্জাতিক পর্যবেক্ষক আগামী জাতীয় নির্বাচন, তারেক রহমানকে প্রধানমন্ত্রী করার নির্বাচন : ব্যারিস্টার কায়সার কামাল দেড় মাসের ছুটিতে যাচ্ছে সকল মাদরাসা কলমাকান্দায় জুলাই যোদ্ধার বাড়ি নির্মাণ কাজের উদ্বোধন

এই মাত্র পাওয়া

দুর্গোৎসব উপলক্ষে কলমাকান্দায় মতবিনিময় সভা

রিপোর্টারের নাম
  • আপডেট : শুক্রবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৩
  • ৩৩৯ পঠিত

কলমাকান্দা (নেত্রকোনা) প্রতিনিধি : শারদীয় দুর্গোৎসব-২০২৩ উপলক্ষে নেত্রকোনার কলমাকান্দা থানার আয়োজনে উপজেলা পূজা উদযাপন পরিষদের সাথে নিরাপত্তা বিষয়ক মতবিনিময় এক সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৯ সেপ্টেম্বর)  সকাল সাড়ে ১০ টায় কলমাকান্দা থানার মুক্তমঞ্চে এ নিরাপত্তা বিষয়ক মতবিনিময়  সভা অনুষ্ঠিত হয়।

কলমাকান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল কালাম (পিপিএম) এর সভাপতিত্বে ও পরিদর্শক  (তদন্ত) মো. জালাল উদ্দীন এর সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন, নেত্রকোনার দুর্গাপুর সার্কেলের অতিরিক্ত দায়িত্বে থাকা খালিয়াজুড়ি সার্কেল অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ রবিউল ইসলাম ।

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, কলমাকান্দার উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি গৌরাঙ্গ চন্দ্র দাস ও সাধারণ সম্পাদক সুজন সাহা এবং কলমাকান্দা শ্রী শ্রী জগন্নাথ জিউর মন্দিরের সাধারণ সম্পাদক কেশব কুমার বনিক প্রমুখ। এসময় বিভিন্ন পূজা মণ্ডপের সভাপতি  ও সেক্রেটারিসহ সনাতন ধর্মাবলম্বী নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

ওই মতবিনিময় সভায় শারদীয় দুর্গোৎসব নির্বিঘ্নে ও শান্তিপূর্ণ ভাবে উদযাপন করার লক্ষ্যে থানা এলাকায় প্রত্যেক পূজা মন্ডপে আইন শৃংখলা রক্ষার্থে সিসি ক্যামেরা স্থাপন, নিজস্ব ভলান্টিয়ার নিয়োগ পর্যাপ্ত আলোর ব্যবস্থাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ আলোচনা করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023 digantabangla24.com