মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০৬:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
বৃষ্টি নিয়ে যে বার্তা দিল আবহাওয়া অফিস দুর্গাপুরে ডিবি পরিচয়ে ডাকাতি, আটক ৩ ঝড়ের শঙ্কা, সমুদ্রবন্দরে সতর্কসংকেত বহাল হার্টে ছিদ্র আদিবাসী শিশুর চিকিৎসার দায়িত্ব নিলেন : ডেপুটি স্পিকার গোসলে নেমে একসঙ্গে ৪ মাদরাসা শিক্ষার্থীর মৃত্যু দুর্গাপুরে জগন্নাথ দেবের রথযাত্রা পালিত জুলাই শহিদ দিবস উপলক্ষে দুর্গাপুরে আলোচনা সভা তাহিরপুরে যুবলীগ নেতার ভাই শীর্ষ ইয়াবা ডিলার সোহাগ দুই সহযোগি সহ গ্রেফতার ব্যক্তিগত বক্তব্যে কেউ কষ্ট পেয়ে থাকলে দুঃখ প্রকাশ করছি : শিক্ষামন্ত্রী দুর্গাপুরকে আধুনিক পৌরসভায় রুপান্তরিত করতে চাই : মেয়র প্রার্থী আলহাজ্ব জামাল উদ্দিন মাস্টার

দুর্গাপুরে প্রধানমন্ত্রীর জন্মদিন পালিত

রিপোর্টারের নাম
  • আপডেট : শুক্রবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৩
  • ৪৪৯ পঠিত
????????????

দুর্গাপুর(নেত্রকোনা)প্রতিনিধি : নেত্রকোনার দুর্গাপুরে বাংলাদেশ আ‘লীগ সভাপতি ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা‘র ৭৭ তম জন্মদিন পালিত হয়েছে। শুক্রবার সকালে উপজেলা আ‘লীগ ও তার সহযোগী সংগঠনের আয়োজনে দলীয় কার্যালয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিলের মাধ্যমে এ জন্মদিন পালিত হয়।

এ উপলক্ষে উপজেলা আওয়ামী লীগের সভাপতি উসমান গনি তালুকদারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সফিকুল ইসলাম সফিকের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা সোহরাব হোসেন তালুকদার, উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ সভাপতি শ. ম জয়নাল আবেদীন, এমদাদুল হক খান, এড. মুজিবুর রহমান, সাবেক সাধারন সম্পাদক সাজ্জাদুর রহমান সাজ্জাদ, উপজেলা যুবলীগের সভাপতি আব্দুল হান্নান সহ আওয়ামী লীগের সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশবাসীর জন্য আশির্বাদ। তিনি তাঁর পিতার আদর্শকে অন্তরে ধারণ করে দেশবাসীর জন্য কাজ করছেন। এই জন্মদিন থেকে সবাইকে শপথ নিতে হবে যারা দেশকে পিছিয়ে ফেলার চেষ্টায় লিপ্ত রয়েছে তাদের প্রতিহ করতে হবে। আগামী নির্বাচনে নৌকার বিজয় ঘটিয়ে তাদের সঠিক জবাব দিতে হবে। দেশের উন্নয়ন ধারা অব্যাহত রাখতে শেখ হাসিনার বিকল্প নেই। আলোচনা শেষে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ সকল শহীদের আত্মার মাগফেরাত এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু কামনা করে এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023 digantabangla24.com