মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০৭:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
বৃষ্টি নিয়ে যে বার্তা দিল আবহাওয়া অফিস দুর্গাপুরে ডিবি পরিচয়ে ডাকাতি, আটক ৩ ঝড়ের শঙ্কা, সমুদ্রবন্দরে সতর্কসংকেত বহাল হার্টে ছিদ্র আদিবাসী শিশুর চিকিৎসার দায়িত্ব নিলেন : ডেপুটি স্পিকার গোসলে নেমে একসঙ্গে ৪ মাদরাসা শিক্ষার্থীর মৃত্যু দুর্গাপুরে জগন্নাথ দেবের রথযাত্রা পালিত জুলাই শহিদ দিবস উপলক্ষে দুর্গাপুরে আলোচনা সভা তাহিরপুরে যুবলীগ নেতার ভাই শীর্ষ ইয়াবা ডিলার সোহাগ দুই সহযোগি সহ গ্রেফতার ব্যক্তিগত বক্তব্যে কেউ কষ্ট পেয়ে থাকলে দুঃখ প্রকাশ করছি : শিক্ষামন্ত্রী দুর্গাপুরকে আধুনিক পৌরসভায় রুপান্তরিত করতে চাই : মেয়র প্রার্থী আলহাজ্ব জামাল উদ্দিন মাস্টার

ভোলায় পুকুরে পড়ে প্রাণ গেল মা ও মেয়ের

রিপোর্টারের নাম
  • আপডেট : মঙ্গলবার, ৫ সেপ্টেম্বর, ২০২৩
  • ২৬০ পঠিত

দিগন্ত ডেক্স : ভোলায় পুকুরে মুখ ধুতে গিয়ে পা পিছলে পানিতে পড়ে মা-মেয়ের মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) সকালের দিকে লালমোহন উপজেলার চরভূতা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের তারাগঞ্জ এলাকার গাইন বাড়িতে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন ওই বাড়ির মো. নসু গাইনের মেয়ে রিপা আক্তার (২৫) ও তার দুই মাস বয়সী মেয়ে ফাতেমা।

নিহতের পরিবার ও স্থানীয় লোকজন জানান, রিপা তার স্বামীর সঙ্গে ঢাকায় থাকেন। মেয়ে ফাতেমা জন্ম নিলে তিনি বাবার বাড়ি চরভূতা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের তারাগঞ্জে চলে আসেন। বেশ কয়েকদিন ধরে রিপা ও তার মেয়ে ফাতেমা অসুস্থ ছিলেন। মঙ্গলবার সকালে রিপা তার মেয়েকে নিয়ে পুকুরে মুখ ধুতে যান। ওই সময় পা পিছলে মা-মেয়ে দুজনই পানিতে পড়ে যান। কিছুক্ষণ পর রিপার ভাই মো. হৃদয় পুকুরে গেলে বোন ও ভাগনির মরদেহ পুকুরে ভাসতে দেখে চিৎকার করেন। পরে তার পরিবারের সদস্য ও স্থানীয়রা ছুটে এসে তাদের মরদেহ উদ্ধার করেন।

লালমোহন থানার ওসি মো. মাহাবুবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ বিষয়ে থানায় একটি অপমৃত্যু মামলা করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023 digantabangla24.com