শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ১২:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
শিক্ষক-শিক্ষার্থীদের অনুদানের আবেদন শুরু “বেগম খালেদা জিয়া মহান স্বাধীনতা যুদ্ধে সর্বপ্রথম মহিলাবন্দী ছিলেন” – ব্যারিস্টার কায়সার কামাল জোটে নয়, এককভাবে নির্বাচন করবে ইসলামী আন্দোলন বিএনপি ক্ষমতায় গেলে, ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জীবনমান উন্নয়নে কাজ করবে ফেব্রুয়ারিতে দুই দফায় মিলবে ৬ দিনের ছুটি ভোটের মাঠে আগে-পরে আইন-শৃঙ্খলা বাহিনী থাকবে ৭ দিন বেগম খালেদা জিয়ার আত্মার শান্তি কামনায় দুর্গাপুরে দোয়া মাহফিল বিএনপি সব সময় আলেম ওলামাদের ঢাল হিসেবে রয়েছে -ব্যারিস্টার কায়সার কামাল পল্লবীতে বিদেশি অস্ত্রসহ চার সন্ত্রাসী গ্রেপ্তার ভারতীয় ব্যাটালিয়ন পুলিশের হাতে বাংলাদেশি ছয় চোরাকারবারি আটক

এই মাত্র পাওয়া

কলমাকান্দায় অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্তদের সরকারি অনুদান বিতরণ

রিপোর্টারের নাম
  • আপডেট : বৃহস্পতিবার, ৩১ আগস্ট, ২০২৩
  • ২৩৯ পঠিত

কলমাকান্দা (নেত্রকোনা) প্রতিনিধি : নেত্রকোনার কলমাকান্দা উপজেলার লেংগুরা বাজারে দোকানে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের মধ্যে সরকারি অনুদানের চেক বিতরণ করা হয়েছে।  বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলা প্রশাসনের আয়োজনে ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের বাস্তবায়নে ক্ষতিগ্রস্ত ১৯ জন ব্যবসায়ীদের হাতে ১ লাখ  ৩৩ হাজার টাকার অনুদানের চেক তুলে দেওয়া হয়।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুল খালেক , উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসাদুজ্জামান, লেংগুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. সাইদুর রহমান ভূইয়া, লেংগুরা  বাজার ইজারাদার মো. রফিকুল ইসলাম গোলাপ,  লেংগুরা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আতিকুর রহমান, বীর মুক্তিযোদ্ধা মো. বজলুর  রহমান, ইউপি সদস্য মো. নুর হোসেন নুরু  ও কলমাকান্দা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ফখরুল আলম খসরু প্রমুখ।

উল্লেখ্য যে , গত ১৮ আগস্ট শুক্রবার সকালে বৈদ্যুতির গোলযোগ থেকে আগুন লেগে ২১টি দোকান পুড়ে যায়।

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023 digantabangla24.com