রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ০২:০০ অপরাহ্ন
শিরোনাম :
বিএনপি’র ভূমিধ্বস বিজয়ে সিলেট বিভাগীয় সাংগঠনিক সম্পাদক জি কে গউছের কৃতজ্ঞতা প্রকাশ তরুণ-নারী-প্রান্তিক ভোটে বড় ব্যবধান, ৩১ দফার অঙ্গীকারে নতুন বার্তা দুর্গাপুরে ছাত্রদল, যুবদলও সেচ্ছাসেবক দলের ইউনিয়ন কমিটি বিলুপ্ত নতুন সরকারের শপথ পড়াবেন কে? নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকারে যাচ্ছে বিএনপি নেত্রকোনায় সরকারি ফলাফল গ্রহণ করলেন, ব্যারিস্টার কায়সার কামাল নির্বাচন ঘিরে কাল থেকে মাঠে থাকবেন ২০০ আন্তর্জাতিক পর্যবেক্ষক আগামী জাতীয় নির্বাচন, তারেক রহমানকে প্রধানমন্ত্রী করার নির্বাচন : ব্যারিস্টার কায়সার কামাল দেড় মাসের ছুটিতে যাচ্ছে সকল মাদরাসা কলমাকান্দায় জুলাই যোদ্ধার বাড়ি নির্মাণ কাজের উদ্বোধন

এই মাত্র পাওয়া

দুর্গাপুরে জাতীয় কবির প্রয়াণ দিবস পালিত

রিপোর্টারের নাম
  • আপডেট : রবিবার, ২৭ আগস্ট, ২০২৩
  • ২৯২ পঠিত

দুর্গাপুর(নেত্রকোনা)প্রতিনিধি : নেত্রকোনার দুর্গাপুরে বিরিশিরি ক্ষুদ্র-নৃগোষ্ঠীর কালচারাল একাডেমির আয়োজনে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৪৭তম প্রয়াণ দিবস পালিত হয়েছে। রোববার সন্ধ্যায় আলোচনা, কবিতা আবৃত্তি ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে এ দিবস পালিত হয়।

এ উপলক্ষে নৃত্য শিক্ষক মালা মার্থার সঞ্চালনায় একাডেমির পরিচালক গীতিকার সুজন হাজং এর সভাপতিত্বে ‘‘আমাদের কবি আমাদের অহংকার’’ এই প্রতিপাদ্যে আলোচনা করেন, আদিবাসী লেখক ও গবেষক প্রিন্সিপাল মনীন্দ্রনাথ মারাক, বীর মুক্তিযোদ্ধা সোহরাব হোসেন তালুকদার, প্রভাষক ড. আব্দুর রাশিদ, সাবেক পৌর মেয়র শ. ম জয়নাল আবেদীন, সাবেক উপজেলা চেয়ারম্যান কবি আবদুল্লাহ হক, আওয়ামীলীগ নেতা মো. আলী আসগর, প্রেসক্লাব সাধারণ সম্পাদক জামাল তালুকদার, পৌর কাউন্সিলর ইব্রাহীম খলিল টিপু প্রমুখ।

গীতিকার সুজন হাজং বলেন, কবি নজরুলের অমর সৃষ্টি ‘মোরা একই বৃন্তে দুটি কুসুম, হিন্দু মুসলমান’। এই গান এবং বিদ্রোহী কবিতার দিকে তাকালেই মানবজাতির জন্য তিনি কী ইঙ্গিত করেছেন তা পরিষ্কার বোঝা যায়। কবি আজীবন সংগ্রাম করেছেন শোষিত-বঞ্চিত মানুষের পক্ষে। তার গান ও কবিতা আমাদের স্বাধীনতা সংগ্রামে প্রেরণা জুগিয়েছে। তার বিদ্রোহী কবিতা আমাদের ধরিত্রীর বুকে মাথা উঁচু করে দাঁড়াতে শেখায়। অন্যায় ও অত্যাচারের বিরুদ্ধে লড়াই করতে শেখায়। নতুন প্রজন্মের কাছে জাতীয় কবির সৃষ্টি তুলে ধরতে সকলকে আহবান জানানো হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023 digantabangla24.com