মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০৬:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
বৃষ্টি নিয়ে যে বার্তা দিল আবহাওয়া অফিস দুর্গাপুরে ডিবি পরিচয়ে ডাকাতি, আটক ৩ ঝড়ের শঙ্কা, সমুদ্রবন্দরে সতর্কসংকেত বহাল হার্টে ছিদ্র আদিবাসী শিশুর চিকিৎসার দায়িত্ব নিলেন : ডেপুটি স্পিকার গোসলে নেমে একসঙ্গে ৪ মাদরাসা শিক্ষার্থীর মৃত্যু দুর্গাপুরে জগন্নাথ দেবের রথযাত্রা পালিত জুলাই শহিদ দিবস উপলক্ষে দুর্গাপুরে আলোচনা সভা তাহিরপুরে যুবলীগ নেতার ভাই শীর্ষ ইয়াবা ডিলার সোহাগ দুই সহযোগি সহ গ্রেফতার ব্যক্তিগত বক্তব্যে কেউ কষ্ট পেয়ে থাকলে দুঃখ প্রকাশ করছি : শিক্ষামন্ত্রী দুর্গাপুরকে আধুনিক পৌরসভায় রুপান্তরিত করতে চাই : মেয়র প্রার্থী আলহাজ্ব জামাল উদ্দিন মাস্টার

কলমাকান্দায় নদী থেকে পলিথিন তুলতে গিয়ে কৃষক নিখোঁজ

রিপোর্টারের নাম
  • আপডেট : সোমবার, ৭ আগস্ট, ২০২৩
  • ২৯৪ পঠিত

কলমাকান্দা (নেত্রকোনা) প্রতিনিধি : নেত্রকোনার কলমাকান্দায় পাহাড়ি নদী মঙ্গলেশ্বরী থেকে পলিথিন কাগজ তুলতে গিয়ে এক কৃষক নিখোঁজ হওয়ার খবর পাওয়া গেছে। সোমবার (৭ আগষ্ট) সকাল ৭টায় কলমাকান্দা উপজেলার খারনৈ ইউনিয়নের বৈঠকখালী নামক এলাকায় মঙ্গলেশ্বরী নদীতে এ ঘটনাটি ঘটেছে। (এ প্রতিবেদন লেখা পর্যন্ত নিখোঁজের সন্ধান পাওয়া যায়নি)

নিখোঁজ কৃষকের নাম মো. চাঁন মিয়া (৫৫)। সে খারনৈ  ইউনিয়নের তিলকপুর গ্রামের মোহাম্মদ লাল হোসেনের পুত্র।

স্থানীয় সুত্রে জানা গেছে , নিখোঁজ কৃষক চাঁন মিয়া  ধান লাগানোর বৃষ্টির মধ্যে  জন্য তার দুই সহকর্মীদের সাথে বাড়ি থেকে বের হন । পরে বৈঠকখালী গ্রামে  মঙ্গলেশ্বরী নদীর ওপর বাঁশের সাঁকোর দিয়ে পারাপার হওয়ার সময়  চাঁন মিয়ার  মাথায় থাকা একটি পলিথিন কাগজ নদীতে পরে যায়। ওই কাগজ তুলতে  নদীতে সাঁতার দেন তিনি। এরপর থেকে নিখোঁজ রয়েছে চাঁন মিয়া।

স্থানীয় লোকজনের কাছ থেকে খবর পেয়ে  ঘটনাস্থলে পুলিশ ও দমকল বাহিনী সদস্যরা উদ্ধারের কাজ করছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023 digantabangla24.com