মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০৬:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
বৃষ্টি নিয়ে যে বার্তা দিল আবহাওয়া অফিস দুর্গাপুরে ডিবি পরিচয়ে ডাকাতি, আটক ৩ ঝড়ের শঙ্কা, সমুদ্রবন্দরে সতর্কসংকেত বহাল হার্টে ছিদ্র আদিবাসী শিশুর চিকিৎসার দায়িত্ব নিলেন : ডেপুটি স্পিকার গোসলে নেমে একসঙ্গে ৪ মাদরাসা শিক্ষার্থীর মৃত্যু দুর্গাপুরে জগন্নাথ দেবের রথযাত্রা পালিত জুলাই শহিদ দিবস উপলক্ষে দুর্গাপুরে আলোচনা সভা তাহিরপুরে যুবলীগ নেতার ভাই শীর্ষ ইয়াবা ডিলার সোহাগ দুই সহযোগি সহ গ্রেফতার ব্যক্তিগত বক্তব্যে কেউ কষ্ট পেয়ে থাকলে দুঃখ প্রকাশ করছি : শিক্ষামন্ত্রী দুর্গাপুরকে আধুনিক পৌরসভায় রুপান্তরিত করতে চাই : মেয়র প্রার্থী আলহাজ্ব জামাল উদ্দিন মাস্টার

দুর্গাপুরে বালুবাহী নৌকা ডুবে শ্রমিক নিখোঁজ

রিপোর্টারের নাম
  • আপডেট : রবিবার, ২৩ জুলাই, ২০২৩
  • ৩০০ পঠিত

দুর্গাপুর(নেত্রকোনা)প্রতিনিধি : নেত্রকোনার দুর্গাপুরে সোমেশ্বরী নদীতে বালুবাহী নৌকা ডুবে শামীম মিয়া (২০) নামের এক শ্রমিক নিখোঁজ হয়েছেন। এ ঘটনায় নদী থেকে সাঁতরে তীরে ওঠেন ৭ জন শ্রমিক। রোববার (২৩ জুলাই) সকালে সোমেশ্বরী নদীর কামার খালী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে ঘটনাস্থলে যান ফায়ার সার্ভিসের কর্মীরা। নিখোঁজ শামীম মিয়া উপজেলার কাকৈরগড়া ইউনিয়নের ঝানজাইল গ্রামের নিজাম উদ্দিনের ছেলে।

স্থানীয় ও নৌকায় থাকা অন্য শ্রমিকদের সঙ্গে কথা বলে জানা গেছে, সোমেশ্বরী নদীর জিরো পয়েন্ট থেকে বালু লোড করে ফেরার পথে অপর একটি বালুবাহী নৌকার ধাক্কায় নৌকাটি পানির নিচে তলিয়ে যায়। এ সময় নৌকায় থাকা ৮ জন শ্রমিকের মধ্যে নদী সাঁতরে ৭জন শ্রমিক প্রাণে বেঁচে কিনারায় ফিরে আসলেও শামীম নামের অপর একজন শ্রমিক নদীতে নিখোঁজ হন।

দুর্গাপুর ফায়ার সার্ভিস স্টেশন অফিসার মো. সফিকুল ইসলাম বলেন, দুই বালুবাহী নৌকার সংঘর্ষে দুর্ঘটনাটি ঘটেছে। একজন শ্রমিক নিখোঁজ রয়েছেন বলে জানতে পেরেছি। আমাদের ডুবুরি দল আসতেছে। তারা আসলেই উদ্ধার অভিযান চালানো হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023 digantabangla24.com