বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
৫ হাজার তরুণকে ২০ লাখ টাকা পর্যন্ত ঋণ দেওয়া হবে ডেপুটি স্পিকারের উদ্যোগ : দুর্গাপুরে খেলার মাঠ সংস্কার ও গোলবার স্থাপন ৬ দফা দাবিতে কলমাকান্দায় শিক্ষার্থী-শিক্ষকদের ইউএনও কার্যালয় ঘেরাও অনুমোদন পেল ইলেকট্রিক ট্রেন প্রকল্প দুর্গাপুরে পার্টনার ফার্মার্স ফিল্ড স্কুলের মাধ্যমে, আধুনিক কৃষিতে এগিয়ে যাচ্ছে কৃষক স্থানীয় সরকার নির্বাচন নভেম্বরের মাঝামাঝিতে শুরু : ইসি মাদকমুক্ত সমাজ গঠন ও যুবকদের খেলার মাঠে ফেরাতে : ডেপুটি স্পিকারের উদ্যোগ শিক্ষাপ্রতিষ্ঠানে টানা ৪ দিনের ছুটির সুযোগ ডেপুটি স্পিকারের উদ্দ্যেগ : সোমেশ্বরী নদীতে দু‘টি সেতু নির্মানে এলাকা পরিদর্শন বেড়াতে এসে শীতলক্ষ্যায় প্রাণ গেল তিনজনের

দুর্গাপুরে বিএনপি‘র নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা

রিপোর্টারের নাম
  • আপডেট : রবিবার, ১৬ জুলাই, ২০২৩
  • ৩৩৫ পঠিত

দুর্গাপুর(নেত্রকোনা)প্রতিনিধি : নেত্রকোনার দুর্গাপুরে ইউনিয়ন আওয়ামীলীগের আভ্যন্তরিন কোন্দলের ঘটনায় উপজেলা বিএনপি‘র নেতাকর্মীদের উপর চাপিয়ে মামলা দায়ের করেন ইউনিয়ন আওয়ামীলীগের নেতা শেখ নজরুল ইসলাম। রোববার (১৬ জুলাই) দুপুরে এক প্রেসবিজ্ঞপ্তির মাধ্যমে এ বিষয়টি নিশ্চিত করেন উপজেলা বিএনপি‘র যুগ্ন-আহবায়ক আলহাজ¦ জামাল উদ্দিন মাষ্টার।

প্রেসবিজ্ঞপ্তির মাধ্যমে তিনি বলেন, গত ২৫ জুন বিকেলে আব্বাসনগর এলাকার খেয়াঘাট দখল নিয়ে স্থানীয় আওয়ামীলীগের দুই গ্রুপের মধ্যে বাকবিতন্ডা ও ধাওয়া পালটা ধাওয়ার ঘটনা ঘটে। এরই ধারাবাহিকতায় খেয়াঘাট সংলগ্ন ইউনিয়ন আ‘লীগের অফিস ভাংচুর করা হয়। এ ঘটনায় নিজেদের দোষ চেপে গিয়ে ১০ জুলাই ২০২৩ উপজেলা বি.এন.পির নেতা মনিরুজ্জান আব্বাসী, হাবিবুর রহমান মাষ্টার সহ ১০ জনের বিরোদ্ধে মিথ্যা ও হয়রানী মূলক মামলা দায়ের করা হয়। আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে এহেন ষড়যন্ত্র ও দূরভী সন্ধিমূলক মিথ্যা মামলার জন্য জোড় প্রতিবাদ ও ক্ষোভ প্রকাশ করছি। অবিলম্বে মিথ্যা ও ষড়যন্ত্রমূলক মামলা প্রত্যাহার সহ প্রকৃত দোষীদের আইনের আওতায় আনার জন্য পুলিশ প্রশাসনের প্রতি জোর দাবী জানাচ্ছি।

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023 digantabangla24.com