শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ১২:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
শিক্ষক-শিক্ষার্থীদের অনুদানের আবেদন শুরু “বেগম খালেদা জিয়া মহান স্বাধীনতা যুদ্ধে সর্বপ্রথম মহিলাবন্দী ছিলেন” – ব্যারিস্টার কায়সার কামাল জোটে নয়, এককভাবে নির্বাচন করবে ইসলামী আন্দোলন বিএনপি ক্ষমতায় গেলে, ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জীবনমান উন্নয়নে কাজ করবে ফেব্রুয়ারিতে দুই দফায় মিলবে ৬ দিনের ছুটি ভোটের মাঠে আগে-পরে আইন-শৃঙ্খলা বাহিনী থাকবে ৭ দিন বেগম খালেদা জিয়ার আত্মার শান্তি কামনায় দুর্গাপুরে দোয়া মাহফিল বিএনপি সব সময় আলেম ওলামাদের ঢাল হিসেবে রয়েছে -ব্যারিস্টার কায়সার কামাল পল্লবীতে বিদেশি অস্ত্রসহ চার সন্ত্রাসী গ্রেপ্তার ভারতীয় ব্যাটালিয়ন পুলিশের হাতে বাংলাদেশি ছয় চোরাকারবারি আটক

এই মাত্র পাওয়া

ভারতীয় ভিসা আবেদনের নতুন নিয়ম চালু

রিপোর্টারের নাম
  • আপডেট : বুধবার, ১২ জুলাই, ২০২৩
  • ২৫১ পঠিত

দিগন্ত ডেক্স : বাংলাদেশি নাগরিকদের জন্য ভারতীয় ভিসা আবেদনে নতুন নিয়ম চালু করেছে ইন্ডিয়ান ভিসা এপ্লিকেশন সেন্টার (আইভ্যাক), বাংলাদেশ। যা মঙ্গলবার (১১ জুলাই) থেকে এ নিয়ম কার্যকর হয়েছে।  এ বিষয়ে একটি নোটিশ আইভ্যাক, বাংলাদেশের ওয়েবসাইট ও ফেসবুক পেজে প্রকাশ করা হয়েছে।

নোটিশ বলা হয়, যে সব আবেদনকারী তাদের ভিসা আবেদন হাইকমিশন কর্তৃক প্রক্রিয়াকরণ চলাকালে অন্য কাজে ব্যবহারের জন্য নিজেদের পাসপোর্ট ফেরত পেতে চান, তাদের জন্য এখন আইভ্যাকে ভিসা আবেদন জমা দেওয়ার সময় পাসপোর্ট ফেরত নেওয়ার সুবিধা থাকবে।

ভিসা টোকেনে প্রদর্শিত সম্ভাব্য ডেলিভারির তারিখের ০৭ দিন আগে আইভ্যাকে তাদের পাসপোর্ট পুনরায় জমা দিতে হবে।

ভিসা প্রসেসিং ফি অনলাইনে পরিশোধ করার সময় আবেদনকারীগণ এখন আইভ্যাকে তাদের ভিসা আবেদন জমা দেওয়ার জন্য সুনির্দিষ্ট টাইম স্লট আগে থেকে বেছে নেওয়ার সুযোগও পাবেন। এটি আবেদনকারীগণকে আবেদন জমা দেওয়ার সময় আইভ্যাক-এ দীর্ঘসময় অপেক্ষা করা থেকে রেহায় দেবে।

আইভ্যাকের প্রত্যাশা, এই পদক্ষেপগুলো ভিসা আবেদন প্রক্রিয়াকে আরও সুবিধাজনক করে তুলবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023 digantabangla24.com