রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ০২:০২ অপরাহ্ন
শিরোনাম :
বিএনপি’র ভূমিধ্বস বিজয়ে সিলেট বিভাগীয় সাংগঠনিক সম্পাদক জি কে গউছের কৃতজ্ঞতা প্রকাশ তরুণ-নারী-প্রান্তিক ভোটে বড় ব্যবধান, ৩১ দফার অঙ্গীকারে নতুন বার্তা দুর্গাপুরে ছাত্রদল, যুবদলও সেচ্ছাসেবক দলের ইউনিয়ন কমিটি বিলুপ্ত নতুন সরকারের শপথ পড়াবেন কে? নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকারে যাচ্ছে বিএনপি নেত্রকোনায় সরকারি ফলাফল গ্রহণ করলেন, ব্যারিস্টার কায়সার কামাল নির্বাচন ঘিরে কাল থেকে মাঠে থাকবেন ২০০ আন্তর্জাতিক পর্যবেক্ষক আগামী জাতীয় নির্বাচন, তারেক রহমানকে প্রধানমন্ত্রী করার নির্বাচন : ব্যারিস্টার কায়সার কামাল দেড় মাসের ছুটিতে যাচ্ছে সকল মাদরাসা কলমাকান্দায় জুলাই যোদ্ধার বাড়ি নির্মাণ কাজের উদ্বোধন

এই মাত্র পাওয়া

কলমাকান্দায় ১২ জুয়াড়ি  আটক 

রিপোর্টারের নাম
  • আপডেট : বুধবার, ১২ জুলাই, ২০২৩
  • ২৩২ পঠিত

কলমাকান্দা (নেত্রকোনা) প্রতিনিধি : নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় অভিযান চালিয়ে ১২ জুয়াড়িকে আটক করেছে থানা পুলিশ । এ সময় আটককৃতদের কাছ থেকে নগদ ষোল হাজার সাতশত নব্বই  টাকা ও জুয়া খেলার সরঞ্জামাদি উদ্ধার করা হয়। বুধবার সকালে তাদের বিরুদ্ধে থানায় একটি মামলা দিয়ে আসামীদের নেত্রকোনা জেলা আদালতে পাঠিয়েছে পুলিশ।

এর আগে মঙ্গলবার দিনগত রাতে  উপজেলার রংছাতি  ইউনিয়নের ডাইয়ারকান্দা বাজারে ব্রীজ সংলগ্ন একটি  ঘর থেকে জুয়া খেলারত অবস্থায় তাদের আটক করা হয়।

আটককৃতরা হলো – উপজেলার কলমাকান্দা  ইউনিয়নের মো. সাজল মিয়া (৩৮), মো. আল মামুন  (২৫), মো. আল আমিন  (৩৬), মো. হানিফ মিয়া (৪৫) ও রংছাতি ইউনিয়নের মো. ফারুক  মিয়া (৩০), মো. আইনল হক (২৫), মো. আরাফাত হোসেন মৌলা (৩৪), মো. উজ্জ্বল মিয়া (২৮), মো. রিপন মিয়া  (৩৫), মো. আমিরুল ইসলাম (২৫), মো. সোহেল রানা (৩০) ও মো. তারেকুজ্জামান (৩২) ।

কলমাকান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল কালাম (পিপিএম) সাংবাদিকদের জানান , গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ১২ জুয়াড়িকে হাতেনাতে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে  ১৬ হাজার ৭৯০/- টাকা জব্দ করা হয়। তাদের বিরুদ্ধে থানায় একটি মামলা দিয়ে আসামীদের জেলা আদালতে পাঠানো হয়েছে। তিনি বলেন জুয়া, মাদক, সন্ত্রাস সহ সকল অপরাধ দমনে আমরা সর্বদা সজাগ রয়েছি।

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023 digantabangla24.com