রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ০১:১৩ অপরাহ্ন
শিরোনাম :
বিএনপি’র ভূমিধ্বস বিজয়ে সিলেট বিভাগীয় সাংগঠনিক সম্পাদক জি কে গউছের কৃতজ্ঞতা প্রকাশ তরুণ-নারী-প্রান্তিক ভোটে বড় ব্যবধান, ৩১ দফার অঙ্গীকারে নতুন বার্তা দুর্গাপুরে ছাত্রদল, যুবদলও সেচ্ছাসেবক দলের ইউনিয়ন কমিটি বিলুপ্ত নতুন সরকারের শপথ পড়াবেন কে? নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকারে যাচ্ছে বিএনপি নেত্রকোনায় সরকারি ফলাফল গ্রহণ করলেন, ব্যারিস্টার কায়সার কামাল নির্বাচন ঘিরে কাল থেকে মাঠে থাকবেন ২০০ আন্তর্জাতিক পর্যবেক্ষক আগামী জাতীয় নির্বাচন, তারেক রহমানকে প্রধানমন্ত্রী করার নির্বাচন : ব্যারিস্টার কায়সার কামাল দেড় মাসের ছুটিতে যাচ্ছে সকল মাদরাসা কলমাকান্দায় জুলাই যোদ্ধার বাড়ি নির্মাণ কাজের উদ্বোধন

এই মাত্র পাওয়া

দেশে ফিরলেন ১৫ হাজার ৭১৮ হাজি, মারা গেলেন ৮১

রিপোর্টারের নাম
  • আপডেট : বৃহস্পতিবার, ৬ জুলাই, ২০২৩
  • ৩৪৩ পঠিত

দিগন্ত ডেক্স : গত ২ জুলাই থেকে শুরু হওয়া ফিরতি ফ্লাইটে বৃহস্পতিবার ভোর পর্যন্ত ৪৩টি ফ্লাইটে দেশে ফিরলেন ১৫ হাজার ৭১৮ জন হাজি। এদিকে পবিত্র হজ পালন করতে গিয়ে এখন পর্যন্ত ৮১ জন হাজি মারা গেছেন। এসব তথ্য নিশ্চিত করেছে ধর্ম মন্ত্রণালয়। এর মধ্যে সর্বশেষ বুধবার মারা গেছেন ৬ জন।

ধর্ম মন্ত্রণালয়ের হজ সম্পর্কিত সবশেষ বুলেটিনে এ তথ্য জানানো হয়েছে। এয়ারলাইন্স, সিভিল এভিয়েশন অথরিটি অব বাংলাদেশ, বাংলাদেশ হজ অফিস ঢাকা ও সৌদি আরব সূত্রে এ তথ্য জানিয়েছে হেল্প ডেস্ক।

তথ্যমতে, তিন এয়ারলাইন্সের মোট ৪৩টি ফ্লাইটের মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স পরিচালিত ফ্লাইট সংখ্যা ১৪টি, সৌদিয়া এয়ারলাইন্স পরিচালিত ফ্লাইট ১৮টি এবং ফ্লাইনাসের ফ্লাইট ১১টি।

অন্যদিকে চলতি বছর পবিত্র হজ পালন করতে গিয়ে এখন পর্যন্ত ৮১ জন হাজি মারা গেছেন। এদের মধ্যে ৬৩ জন পুরুষ ও ১৮ জন নারী। এর মধ্যে মক্কায় মারা গেছেন ৬৭ জন, মদিনায় ৪, মিনায় ৭, আরাফায় ২ এবং মুজদালিফায় ১ জন।

উল্লেখ্য, চলতি বছর বাংলাদেশ থেকে সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় মোট ১ লাখ ২২ হাজার ৮৮৪ জন হজে যান।

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023 digantabangla24.com