রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২১ অপরাহ্ন
শিরোনাম :
ভিডিও কলে স্বজনদের সঙ্গে কথা বলতে পারবেন কারাবন্দিরা দুর্গাপুরে শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারীর আবির্ভাব দিবস পালিত ১০ দিন পর নেপালে টানেল থেকে চীনা নাগরিককে জীবিত উদ্ধার দুর্গাপুরে কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা, সম্মাননা ক্রেস্টের সাথে গাছের চারা উপহার বাসভবনের গোপন সুড়ঙ্গপথ দিয়ে পালিয়ে গেল শীর্ষ সন্ত্রাসী বগা দুর্গাপুরে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পালিত ২০২৭ সালের বিশ্ব ইজতেমার সম্ভাব্য তারিখ ঘোষণা কিডনিতে টিউমার নিয়ে গুরুতর অসুস্থ্য আব্দুল জলিল, অর্থের অভাবে বন্ধ আছে চিকিৎসা এলপিজি সিলিন্ডারের নতুন দাম নির্ধারণ দুর্গাপুরে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতারপুরস্কার বিতরণ

কংশ নদীতে ট্রলার ডুবে ৩ যাত্রী নিখোঁজ

রিপোর্টারের নাম
  • আপডেট : বৃহস্পতিবার, ৬ জুলাই, ২০২৩
  • ৩২৫ পঠিত

দিগন্ত ডেক্স : নেত্রকোনার পূর্বধলা উপজেলার জামতলা বাজার ফেরিঘাটের কংশ নদীতে ইঞ্জিনচালিত নৌকা ডুবির ঘটনা ঘটেছে। বুধবার বিকেলে  এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, নেত্রকোনার পূর্বধলা উপজেলার জামতলা বাজার ও দুর্গাপুর উপজেলার মুচারবাড়ি ফেরিঘাটে কংশ নদী দিয়ে দুই উপজেলার লোকজন নিয়মিত যাতায়াত করে। বুধবার বিকাল সাড়ে ৫টার দিকে মুচারবাড়ি ফেরিঘাট থেকে প্রায় ২০/২৫ জন লোক নিয়ে জামতলা বাজারের দিকে ইঞ্জিনচালিত একটি নৌকা রওনা দেয়। কংশ নদীর মাঝ খানে পৌঁছা মাত্রই নৌকাটি কাত হয়ে ডুবে যায়। স্থানীয় লোকজনের সহায়তায় নৌকার ২০ জন যাত্রীকে উদ্ধার করা হলেও এখনো তিনজন যাত্রী নিখোঁজ রয়েছে বলে জানান সাথে থাকা অন্যান্য লোকজন। খবর পেয়ে নিখোঁজদের উদ্ধারে চেষ্টা চালাচ্ছে নেত্রকোনার ফায়ার সার্ভিসের একটি দল।

নৌকা ডুবির কথা স্বীকার করেছেন দুর্গাপুর থানার ওসি মোহাম্মদ শিবিরুল ইসলাম বলেন, নৌকার বেশির ভাগ যাত্রী সাঁতরিয়ে তীরে উঠেছেন। তবে এখনো তিনজন নিখোঁজ রয়েছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023 digantabangla24.com