রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ০১:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
বিএনপি’র ভূমিধ্বস বিজয়ে সিলেট বিভাগীয় সাংগঠনিক সম্পাদক জি কে গউছের কৃতজ্ঞতা প্রকাশ তরুণ-নারী-প্রান্তিক ভোটে বড় ব্যবধান, ৩১ দফার অঙ্গীকারে নতুন বার্তা দুর্গাপুরে ছাত্রদল, যুবদলও সেচ্ছাসেবক দলের ইউনিয়ন কমিটি বিলুপ্ত নতুন সরকারের শপথ পড়াবেন কে? নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকারে যাচ্ছে বিএনপি নেত্রকোনায় সরকারি ফলাফল গ্রহণ করলেন, ব্যারিস্টার কায়সার কামাল নির্বাচন ঘিরে কাল থেকে মাঠে থাকবেন ২০০ আন্তর্জাতিক পর্যবেক্ষক আগামী জাতীয় নির্বাচন, তারেক রহমানকে প্রধানমন্ত্রী করার নির্বাচন : ব্যারিস্টার কায়সার কামাল দেড় মাসের ছুটিতে যাচ্ছে সকল মাদরাসা কলমাকান্দায় জুলাই যোদ্ধার বাড়ি নির্মাণ কাজের উদ্বোধন

এই মাত্র পাওয়া

দুর্গাপুরের নিম্নাঞ্চল প্লাবিত, দুর্ভোগে সাধারণ মানুষ

রিপোর্টারের নাম
  • আপডেট : মঙ্গলবার, ৪ জুলাই, ২০২৩
  • ৩৩৪ পঠিত

দুর্গাপুর(নেত্রকোনা)প্রতিনিধি : নেত্রকোনার দুর্গাপুর উপজেলার গাঁওকান্দিয়া ও কুল্লাগড়া ইউনিয়নের নিম্নাঞ্চলে নদীর পানি ঢুকে প্লাবিত হয়ে দেখা দিয়েছে আঙশিক বন্যা। গত সোমবার থেকে মাঝারি ও ভারি বৃষ্টির সঙ্গে বিভিন্ন নদীর পানি বৃদ্ধি পওয়ায় সোমেশ্বরী নদীর পানি বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হলেও নেতাই নদীর পানি প্রবেশ করে গাঁওকান্দিয়া ইউনিয়নের বন্দউষান, আটলা, নন্দেরছটি, হাতিমারা কান্দা, ভাদুয়া, নাওদারা, জাগিরপাড়া, গাঁওকান্দিয়া ও কুল্লাগড়া ইউনিয়নের বিলকাঁকড়াকান্দা, লোহাচোরা, বন্দকাটুরী, পলাশগড়া, মুন্সিপাড়াসহ বেশকয়েকটি গ্রাম প্লাবিত হওয়ার খবর পাওয়া গেছে।

সরেজমিনে গিয়ে দেখা গেছে, মাঠ-ঘাট পানিতে তলিয়ে নিম্নাঞ্চলের ঘর-বাড়ির চার পাশেই জমা হয়ে আছে নদীর পানি। গবাদি পশু নিয়েও বিপাকে পড়েছেন গ্রামের কৃষকরা। অন্যদিকে নদীর পানি কমলেও সে পানি প্রবেশ করছে ওই ইউনিয়নের নিম্নাঞ্চলের গ্রামে।

স্থানীয়রা বলছেন, বর্ষা শুরু হওয়ার আগেই চারদিকে পানিতে থইথই করছে। বাড়ি থেকে বের হওয়ার বেশির ভাগ রাস্তাই পানির নিচে। ঘরের চারদিকে পানি আর পানি। কিছু কিছু অঞ্চলে ঘরের মধ্যেও প্রবেশ করেছে নদীর পানি ফলে দুর্ভোগে পড়তে হয়েছে আমাদের।

গাঁওকান্দিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আব্দুর রাজ্জাক জানান, ইউনিয়নের অনেকগুলো গ্রামেই পানি ডুকেছে ফলে বন্যার মতো পরিস্থিতি দেখা দিয়েছে। বাড়ি-ঘরের চারপাশেও পানি। যার কারণে মানুষ কিছুটা পানিবন্দি হয়ে পড়ছেন। আরো দু‘একদিন বৃষ্টি অব্যাহত থাকলে চরম আকার ধারণ করবে এলাকায়। আমরা সব সময়ই খোঁজ খবর রাখছি। যে কোন সমস্যায় তাদের পাশে থাকার চেষ্টা করছি।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ রাজীব-উল-আহসান বলেন, গতকাল পানিবন্দি এলাকা পরিদর্শন করেছি। আজ প্রায় ২শ জন পারিবারের মাঝে খাদ্য সহায়তা বিতরণ করা হবে। এছাড়াও বন্যা পরিস্থিতি মোকাবিলার জন্য উপজেলা প্রশাসনের পক্ষ থেকে কন্ট্রোল রুম খোলা হয়েছে। যে কোন সমস্যা সমাধান করতে আমরা প্রস্তত রয়েছি।

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023 digantabangla24.com