দিগন্ত ডেক্স : রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া পদ্মা নদীতে জেলের জালে ধরা পড়েছে ১৪ কেজি ৭৫০ গ্রাম ওজনের একটি বিশাল আকারের বোয়াল মাছ। মাছটি ২৫ হাজার টাকায় বিক্রি হয়েছে। সোমবার (১৯ জুন) সকাল ১০টার দিকে পদ্মা নদীর ঢালার চর এলাকার জেলে মংলা হালদারের জালে মাছটি ধরা পড়ে।
জেলে মংলা হলদার বলেন, পদ্মা নদীর ঢালার চর এলাকায় সকালে জাল ফেলি। জাল উঠানোর সময় দেখি বড় একটি বোয়াল মাছ জালে আটকা পড়েছে। মাছটি দৌলতদিয়া ফেরি ঘাটে নিয়ে আসলে ব্যবসায়ী শাজাহান শেখের কাছে প্রতি কেজি ১ হাজার ৬৫০ টাকা দরে মোট ২৪ হাজার ৩৪০ টাকায় বিক্রি করেছি।
মাছ ব্যবসায়ী শাজাহান শেখ বলেন, বেলা সাড়ে ১১টার দিকে বোয়াল মাছটি কিনে পরে মোবাইল ফোনে যোগাযোগ করে ঢাকার একজন ক্রেতার কাছে প্রতি কেজি ১ হাজার ৭০০ টাকা দরে মোট ২৫ হাজার ৭৫ টাকায় বিক্রি করেছি।
Leave a Reply