বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ০৪:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
দুর্গাপুরে কুমুদিনী হাজং এর জন্মবার্ষিকী পালিত আদালতের স্থগিতাদেশ উপেক্ষা করে মহাদেও নদে বালু উত্তোলন, নদীপাড়ের মানুষের উদ্বেগ দেশের মানুষের মাথাপিছু আয় ৩ লাখ ৬৮ হাজার টাকা দুর্গাপুরে পুলিশের বিশেষ অভিযান, মাদক সহ আটক – ৯ ঋতুপর্ণার বাড়ি নির্মাণে আর্থিক অনুদান দিলেন প্রধানমন্ত্রী দুর্গাপুরে নদীতে গোসলে নেমে যুবকের মৃত্যু ডেপুটি স্পীকারের উদ্দ্যেগ, অসহায় পরিবারে অটোরিকশা প্রদান এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ ২০ জুলাই দুর্গাপুরে কৃষক-ক্ষেতমজুরদের বিক্ষোভ সমাবেশ, প্রধানমন্ত্রীর বরাবর স্মারকলিপি সংসদে তোফায়েল-মোশাররফসহ ১৬ মন্ত্রী-এমপির মৃত্যুতে শোক প্রস্তাব

দুর্গাপুরে যুবলীগ নেতাকে হত্যার চেষ্টা, বাড়ীঘরে হামলা ও লুটপাট

রিপোর্টারের নাম
  • আপডেট : বৃহস্পতিবার, ৮ জুন, ২০২৩
  • ৫২২ পঠিত

দুর্গাপুর(নেত্রকোনা)প্রতিনিধি : নেত্রকোনার দুর্গাপুরে সীমান্তবর্তী কুল্লাগড়া ইউনিয়নের কামারখালী গ্রামে ইউনিয়ন যুবলীগের সভাপতি মোঃ ওমর ফারুক কে হত্যার উদ্দ্যেশ্যে তার বাড়ীতে হামলা চালিয়ে লুটপাত করে নিয়ে যায় চিহ্নিত সন্ত্রাসীরা। বৃহস্পতিবার (৮ জুন) অনুমান ০১:২০ ঘটিকার সময় এ হামলা চালানো হয়।

পুলিশ ও মামলা সুত্রে জানা গেছে, ওইদিন রাতে পরিকল্পিতভাবে মোঃ ওমর ফারুক কে হত্যার উদ্দ্যেশ্যে একদল চিহ্নিত সন্ত্রাসীবাহিনী গুলি ফুটিয়ে ও দেশীয় অস্ত্র নিয়ে তার বাড়িতে হামলা চালায়। একপর্যায়ে তাকে না পেয়ে লোহার রড দিয়ে বাড়ীর গেট ও বারান্দার গ্রীল ভেঙ্গে ঘরে প্রবেশ করে লুটপাট চালায়। যুবলীগ নেতা মা এ তান্ডব ফেরাতে গেলে তাকেও আহত করে সন্ত্রাসীরা। পরে যুবলীগ নেতা ফারুক কে ঘরে না পেয়ে বেশ কয়েকটি গুলি ও ককটেল বিস্ফোরণ করে এলাকা থেকে চলে যায়।

এ নিয়ে যুবলীগ নেতা ওমর ফারুক সাংবাদিকদের বলেন, আমাকে হত্যা করার জন্যই স্থানীয় চিহ্নিত সন্ত্রাসী শুটার শামীম, বদি মিয়া, লাদেন মিয়া, আজিজুল ইসলাম ও পিয়াস সহ প্রায় চল্লিশ জনের একটি সন্ত্রাসীদল আমার বাড়ীতে বৃহঃস্পতিবার গভীর রাতে অতর্কিত হামলা চালায়। পরবর্তিতে আমাকে না পেয়ে ঘরের আসবাবপত্র ভাংচুর করে ড্রয়ারে থাকা স্বর্নালংকার সহ প্রায় ২০ লক্ষ টাকার মালামাল নিয়ে যায়। ওরা প্রত্যেকেই সাবেক ইউপি চেয়ারম্যান সুব্রত সাংমা হত্যা মামলার আসামী। কোর্ট থেকে জামিনে এসে এলাকায় এ তান্ডব চালায়। এ ব্যপারে দুর্গাপুর থানায় মামলা দায়ের করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023 digantabangla24.com