মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০৬:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
বৃষ্টি নিয়ে যে বার্তা দিল আবহাওয়া অফিস দুর্গাপুরে ডিবি পরিচয়ে ডাকাতি, আটক ৩ ঝড়ের শঙ্কা, সমুদ্রবন্দরে সতর্কসংকেত বহাল হার্টে ছিদ্র আদিবাসী শিশুর চিকিৎসার দায়িত্ব নিলেন : ডেপুটি স্পিকার গোসলে নেমে একসঙ্গে ৪ মাদরাসা শিক্ষার্থীর মৃত্যু দুর্গাপুরে জগন্নাথ দেবের রথযাত্রা পালিত জুলাই শহিদ দিবস উপলক্ষে দুর্গাপুরে আলোচনা সভা তাহিরপুরে যুবলীগ নেতার ভাই শীর্ষ ইয়াবা ডিলার সোহাগ দুই সহযোগি সহ গ্রেফতার ব্যক্তিগত বক্তব্যে কেউ কষ্ট পেয়ে থাকলে দুঃখ প্রকাশ করছি : শিক্ষামন্ত্রী দুর্গাপুরকে আধুনিক পৌরসভায় রুপান্তরিত করতে চাই : মেয়র প্রার্থী আলহাজ্ব জামাল উদ্দিন মাস্টার

দুর্গাপুরে জাতীয় পুষ্টি সপ্তাহের উদ্বোধন

রিপোর্টারের নাম
  • আপডেট : বুধবার, ৭ জুন, ২০২৩
  • ৩৮৫ পঠিত

দুর্গাপুর(নেত্রকোনা)প্রতিনিধি : নেত্রকোনার দুর্গাপুরে জাতীয় পুষ্টি সপ্তাহ-২৩ উপলক্ষে জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠান এর আয়োজনে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর বাস্তবায়নে জাতীয় পুষ্টি সপ্তাহ-২৩ এর শুভ উদ্বোধন করা হয়।

বুধবার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে‘র হলরুমে ”মজবুত হলে পুষ্টির ভিত স্মার্ট বাংলাদেশ হবে নিশ্চিত” এই প্রতিপাদ্যে উপজেলা নির্বার্হী কর্মকর্তা মোহাম্মদ রাজিব-উল-আহসান এর সভাপতিত্বে মেডিকেল অফিসার ডাঃ মোঃ আশিক ইকবাল এর সঞ্চালনায় অন্যান্যের মধ্যে আলোচনা করেন, উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা ডাঃ সজিব রায়, আবাসিক মেডিকেল অফিসার ডাঃ তানজিরুল ইসলাম রায়হান, প্রেসক্লাব সাধারন সম্পাদক জামাল তালুকদার, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ফাতেমা তুজ জোহরা প্রমুখ।

বক্তারা বলেন, পুষ্টি হলো মানুষের শরীরের মৌলিক প্রয়োজনীয়তা। স্বাস্থ্যকর জীবন যাপনের জন্য পুষ্টি অত্যন্ত প্রয়োজনীয়। জীবনের শুরু থেকেই সুস্থ্য ভাবে বেঁচে থাকার জন্য ভারসাম্য পূর্ণ ডায়েটের বেশী প্রয়োজন। শারীরিক বৃদ্ধি থেকে শুরু করে মানসিক বিকাশের জন্য অপরিহার্য হলো এই পুষ্টি। মানুষ যাতে তার শরীরে প্রয়োজনীয় পুষ্টির চাহিদা সম্পন্ন করতে পারে সেই সম্পর্কে জনগনকে অবগত করাই হলো পুষ্টি সপ্তাহ পালনের মুল লক্ষ্য।

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023 digantabangla24.com