শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ১২:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
শিক্ষক-শিক্ষার্থীদের অনুদানের আবেদন শুরু “বেগম খালেদা জিয়া মহান স্বাধীনতা যুদ্ধে সর্বপ্রথম মহিলাবন্দী ছিলেন” – ব্যারিস্টার কায়সার কামাল জোটে নয়, এককভাবে নির্বাচন করবে ইসলামী আন্দোলন বিএনপি ক্ষমতায় গেলে, ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জীবনমান উন্নয়নে কাজ করবে ফেব্রুয়ারিতে দুই দফায় মিলবে ৬ দিনের ছুটি ভোটের মাঠে আগে-পরে আইন-শৃঙ্খলা বাহিনী থাকবে ৭ দিন বেগম খালেদা জিয়ার আত্মার শান্তি কামনায় দুর্গাপুরে দোয়া মাহফিল বিএনপি সব সময় আলেম ওলামাদের ঢাল হিসেবে রয়েছে -ব্যারিস্টার কায়সার কামাল পল্লবীতে বিদেশি অস্ত্রসহ চার সন্ত্রাসী গ্রেপ্তার ভারতীয় ব্যাটালিয়ন পুলিশের হাতে বাংলাদেশি ছয় চোরাকারবারি আটক

এই মাত্র পাওয়া

১১ জুনের আগে তাপদাহ কমার সম্ভাবনা নেই

রিপোর্টারের নাম
  • আপডেট : মঙ্গলবার, ৬ জুন, ২০২৩
  • ২৯৬ পঠিত

দিগন্ত ডেক্স : দেশজুড়ে তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। ভ্যাপসা গরমে দেশের মানুষের হাঁসফাঁস অবস্থা। চলমান এই তাপদাহ আরও পাঁচ থেকে ছয় দিন থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। তবে বাতাসে জলীয়বাষ্পের পরিমাণ বেড়ে যাওয়ার কারণে অস্বস্তিকর অনুভূতি চলতে পারে।

আবহাওয়ার গত ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, রাজশাহী ও পাবনা জেলার ওপর দিয়ে তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। আর চট্টগ্রাম, রাঙামাটি, কুমিল্লা, চাঁদপুর, নোয়াখালী, বান্দরবান ও রাজশাহী বিভাগের অন্যান্য জেলাসহ ঢাকা, রংপুর, ময়মনসিংহ, সিলেট, খুলনা ও বরিশাল বিভাগের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। এ তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে। সোমবার সন্ধ্যায় ঢাকায় বাতাসের আপেক্ষিক আদ্রতা ছিল ৪৭ শতাংশ।

অধিদপ্তরের আবহাওয়াবিদ ওমর ফারুক বলেন, ১১ জুনের আগে চলমান তাপদাহ কমার সম্ভাবনা নেই। তবে বরিশালসহ দক্ষিণ-পূর্ব অঞ্চলে বুধবার থেকে কমতে পারে তাপমাত্রা। আর তিন দিন পরে বর্ষাকাল (দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু) শুরু হতে পারে। রাঙামাটি বান্দরবানে ইতোমধ্যে বৃষ্টি হয়েছে। সোমবার সন্ধ্যা ৬টার পর সেখানে বৃষ্টি হয়।

আবহাওয়া অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

রাজশাহীতে সোমবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৪০ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। ঈশ্বরদীতে ছিল ৪০ ডিগ্রি সেলসিয়াস। ঢাকায় আজ সূর্যাস্ত সন্ধ্যা ৬টা ৪৪ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় ভোর ৫টা ১০ মিনিটে।

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023 digantabangla24.com