শুক্রবার, ০১ মে ২০২৬, ১০:০৪ পূর্বাহ্ন

জনপদ প্রাণ ও প্রকৃতি ফাউন্ডেশনের বিশ্ব পরিবেশ দিবস পালিত

রিপোর্টারের নাম
  • আপডেট : সোমবার, ৫ জুন, ২০২৩
  • ৩৯০ পঠিত

দিগন্ত ডেক্স : নেত্রকোনার দুর্গাপুরে জনপদ প্রাণ ও প্রকৃতি ফাউন্ডেশনের আয়োজনে পালিত হয়েছে বিশ^ পরিবেশ দিবস। র‌্যালি, মুক্ত আলোচনা এবং পরিছন্নতা অভিযানের মধ্য দিয়ে সোমবার এ দিবস পালিত হয়।

সুসং সরকারি মহাবিদ্যালয় ক্যাম্পাসে রোপণ শেষে আলোচনা সভায় জনপদ প্রাণ ও প্রকৃতি ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি প্রভাষক জনপদ চৌধুরীর সঞ্চালনায়, সুসং সকারি মহাবিদ্যালয়ের অধ্যক্ষ (ভারঃ) মোঃ আইনুল হক এর সভাপতিত্বে অন্যদের মধ্যে আলোচনা করেন, অধ্যাপক মোঃ রফিকুল ইসলাম, মোঃ আব্দুর রাশিদ, মোঃ জালমগীর হোসেন, সমর চন্দ্র সেন, ডা.মোঃ কামরুল ইসলাম, সাংবাদিক দেলোয়ার হোসেন তালুকদার, প্রভাষক মোঃ ফারুক আহমদ, প্রভাষক ও কাউন্সিলর এস এম কামরুল ইসলাম জনি, মানবেন্দ্র তাপস, মোঃ রাকিব তালুকদার সহ সংগঠনের অন্যান্য সদস্যবৃন্দ।

বক্তারা বলেন- সমগ্র মানব সভ্যতার সুস্থতার জন্য সর্বাগ্রে প্রয়োজন নিরাপদ পরিবেশ। তাই আমাদের উচিত ভিতর থেকে সবুজ হয়ে উঠা, সামাজিক বনায়নের জন্য কাজ করা। জনপদ প্রাণ ও প্রকৃতি ফাউন্ডেশন বিশ্ব পরিবেশ দিবস কে সামনে রেখে যে কার্যক্রম হাতে নিয়েছে আমরা এর সাধুবাদ জানাই। পরিবেশই আমাদের বেঁচে থাকার মূল ভিত্তিভূমি। তাই নিজেদের জন্য হলেও আমাদের উচিত নিজেদের পরিবেশকে সবুজ রাখা। আর এ ক্ষেত্রে অধিক পরিমাণে পরিবেশবান্ধব বৃক্ষরোপণই হতে পারে তার সহজ সমাধান।

জনপদ প্রাণ ও প্রকৃতি ফাউন্ডেশনের সভাপতি প্রভাষক জনপদ চৌধুরী বলেন, জনপদ প্রাণ ও প্রকৃতি ফাউন্ডেশন একটি সামাজিক বনায়ন কর্ম প্রচেষ্ঠা। আমরা এই ফাউন্ডেশনের মাধ্যমে সারা বাংলাদেশের প্রান্তিক তরুণদেরকে প্রাণ ও পরিবেশ সম্পর্কে কর্ম উদ্যমী করে তুলতে চাই। বিশেষ কোন দিবসে নয়, বরং সকলকে সাথে নিয়ে পুরো বর্ষাকালজুড়ে এ ধরনের বৃক্ষরোপণ কার্যক্রম চালনা করতে সকলকে এগিয়ে আসার আহবান জানান তিনি। আয়োজনা শেষে, সদস্যদের মাঝে পরিবেশের জন্য সবুজ সঞ্চয় মনোবৃত্তির দরুণ চালু করা হয় প্রকৃতিসেবা ব্যাংক। এবং সেই সাথে বিগত বছরে সেরা সাংগঠনিক দক্ষতার জন্য জনপদ প্রাণ ও প্রকৃতি ফাউন্ডেশনের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক আব্দুল্লাহ আল ফাহাদকে ‘‘শ্রেষ্ট প্রাণ ও প্রকৃতিবন্ধু ২০২৩’’ হিসেবে ঘোষণা করা হয় ।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2023 digantabangla24.com