মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ০৬:০৯ পূর্বাহ্ন

কলমাকান্দায় মাদক পাচারের সময় আটক – ২

রিপোর্টারের নাম
  • আপডেট : রবিবার, ৪ জুন, ২০২৩
  • ২৭০ পঠিত

কলমাকান্দা (নেত্রকোনা) প্রতিনিধি: নেত্রকোনার কলমাকান্দায় ফলের ক্যারেট করে  ভারতীয় মদ পাঁচারকালে থানা পুলিশের জালে ধরা পড়লো দুইজন।

আজ শনিবার (৩ জুন) ভোরে উপজেলার কলমাকান্দা সদরের  চিনাহালা মোড় এলাকায় ভারতীয় মদসহ দুইজনকে আটক করা হয় ।

আটককৃতরা হলো, কলমাকান্দা উপজেলা রংছাতি ইউনিয়নের বটতলা গ্রামের মৃত ফজলু রহমানের ছেলে আল আমিন (২৬)  ও একই ইউনিয়নের গুল মহাজনের ছেলে ফরহাদ (২৮)   ।

পুলিশ সুত্রে জানা যায়, গোপন সংবাদ ভিত্তিতে  ওসি  আবুল কালাম (পিপিএম)  এর নেতৃত্বে কলমাকান্দা সদর ইউনিয়নের  চিনাহালা মোড় এলাকায় চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালিয়ে আমদানি নিষিদ্ধ ভারতীয় ৪৪ বোতল মদসহ  আল আমিন ও ফরহাদ নামে দুইজনকে আটক করা হয়। এসময় তাদের পাঁচার কাজে ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করা হয়।

স্থানীয় বাসিন্দা নাম প্রকাশ না করার শর্তে বলেন, উপজেলার সীমান্ত থেকে  মধ্যরাত থেকে সকাল পর্যন্ত আইন-শৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে মোটরসাইকেল, অটোরিকশা, পিকআপ গাড়ি করে অন্যান্য মালামালের সাথে অভিনব কুটকৌশলে অবলম্বন করে আমদানি নিষিদ্ধ ভারতীয় মদ জেলাশহরসহ বিভিন্ন এলাকায় মাদক পাঁচার করে আসছে মাদক কারবারিরা। মাদকসহ সীমান্তের সাথে উপজেলা সদরের সড়কগুলোর পয়েন্ট এ  আইন-শৃঙ্খলা বাহিনীর কঠোর নজরদারি বাড়ানো দাবি জানান ।

কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম জানান, আটককৃতরা দীর্ঘদিন ধরে অভিনব কায়দায় মাদক পাচার করে আসছিল। এঘটনায় আটককৃত দুইজনের নামে মামলা দায়ের করে দুপুরে তাদের নেত্রকোনা জেলা আদালতে পাঠানো হয়েছে।  মাদকের বিরুদ্ধে পুলিশের নিয়মিত অভিযান অব্যাহত আছে ।

ব্যাকগ্রাউন্ড
বর্ডার
শিরোনাম
ফন্ট: 55px
×

📜 প্লাগইন ব্যবহার বিধি

  • 'ফটো কার্ড তৈরি করুন' বাটনে ক্লিক করুন।
  • আপনার পছন্দমতো শিরোনাম ও রঙ পরিবর্তন করুন।
  • জেনারেট হতে ৫-১০ সেকেন্ড সময় দিন।
  • জরুরী প্রয়োজনে: ০১৭১১৭৯৬৮৩৯

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023 digantabangla24.com