বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
৫ হাজার তরুণকে ২০ লাখ টাকা পর্যন্ত ঋণ দেওয়া হবে ডেপুটি স্পিকারের উদ্যোগ : দুর্গাপুরে খেলার মাঠ সংস্কার ও গোলবার স্থাপন ৬ দফা দাবিতে কলমাকান্দায় শিক্ষার্থী-শিক্ষকদের ইউএনও কার্যালয় ঘেরাও অনুমোদন পেল ইলেকট্রিক ট্রেন প্রকল্প দুর্গাপুরে পার্টনার ফার্মার্স ফিল্ড স্কুলের মাধ্যমে, আধুনিক কৃষিতে এগিয়ে যাচ্ছে কৃষক স্থানীয় সরকার নির্বাচন নভেম্বরের মাঝামাঝিতে শুরু : ইসি মাদকমুক্ত সমাজ গঠন ও যুবকদের খেলার মাঠে ফেরাতে : ডেপুটি স্পিকারের উদ্যোগ শিক্ষাপ্রতিষ্ঠানে টানা ৪ দিনের ছুটির সুযোগ ডেপুটি স্পিকারের উদ্দ্যেগ : সোমেশ্বরী নদীতে দু‘টি সেতু নির্মানে এলাকা পরিদর্শন বেড়াতে এসে শীতলক্ষ্যায় প্রাণ গেল তিনজনের

কলমাকান্দায় বিদ্যুৎপৃষ্টে অন্তঃসত্ত্বা নারী নিহত , আহত ৪

রিপোর্টারের নাম
  • আপডেট : রবিবার, ৪ জুন, ২০২৩
  • ৩২৮ পঠিত

কলমাকান্দা (নেত্রকোনা) প্রতিনিধি: নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় বিদ্যুৎপৃষ্টের পৃথক পৃথক ঘটনায় এক
অন্তঃসত্ত্বা নারী নিহত। এতে আহত হয়েছেন চারজন।

এ ঘটনাটি ঘটে আজ রোববার সকালে কলমাকান্দা উপজেলার খারনৈ ইউনিয়নের খাকগড়া গ্রামে । নিহত মাসুদা আক্তার (২৬) ওই গ্রামের মো. ফরিদ মিয়া’র স্ত্রী। সে পেশায় গৃহিনী

এঘটনায় একই পরিবারে শ্বশুর,শ্বাশুড়ি, জা,সহ আহত হয়েছেন তিনজন। এর মধ্যে উন্নত চিকিৎসার জন্য আহত শ্বশুর আব্দুর রহমান (৭০)কে ময়মনসিংহ মেডিকেল কলেজ
হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

নিহতের স্বামী মো. ফরিদ মিয়া বলেন , রোববার বেলা সাড়ে ১০ টার দিকে বাড়ির উঠানে রৌদ্রে কাপড় শুকনো সময় কাপড় শুকানোর জিআই তারে বিদ্যুতায়িত হয়ে পড়েন মাসুদা। এসময় তা দেখে বাবা,মা, ভাবী আমার স্ত্রীকে বাঁচাতে ছুটে যান। এতে তারা সবাই বিদ্যুতায়িত হয়ে পড়েন। তা দেখে বাড়ির অন্যান্য লোকজন এসে বিদ্যুৎ লাইনের মেন সুইচ বন্ধ করে তাদের সবাইকে উদ্ধার করে কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক নিশাত তাসনিম ডাক্তার পরীক্ষা-নিরীক্ষা করে মাসুদা আক্তারকে মৃত ঘোষণা করেন। আর আহতদের মধ্যে আমার বাবা আব্দুর রহমানকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। পরে খবর পেয়ে সুরতহাল প্রতিবেদন তৈরি করে পুলিশ হাসপাতাল থেকে মাসুদা আক্তারের মরদেহ উদ্ধার করে থানা নিয়ে আসা হয়। তার স্ত্রী মৃত্যুর সময় ৬ মাসের গর্ভবতী ছিলেন বলে জানান তিনি।

অপরদিকে রোববার দুপরে উপজেলার কলমাকান্দা সদর ইউনিয়নের নয়নাগড় গ্রামের রুপা আক্তার (২৬) নিজ বসতঘরে মোবাইল চার্জ দিতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে আহত হয়েছেন।

তিনি ওই গ্রামের আনোয়ার হোসেনের স্ত্রী। বর্তমানে তিনি উপজেলা স্বাস্থ্য
কমপ্লেক্সে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন।

কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম (পিপিএম)
বলেন, নিহতের মরদেহ হাসপাতাল থেকে উদ্ধার করে থানায় রাখা হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023 digantabangla24.com