শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ১২:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
শিক্ষক-শিক্ষার্থীদের অনুদানের আবেদন শুরু “বেগম খালেদা জিয়া মহান স্বাধীনতা যুদ্ধে সর্বপ্রথম মহিলাবন্দী ছিলেন” – ব্যারিস্টার কায়সার কামাল জোটে নয়, এককভাবে নির্বাচন করবে ইসলামী আন্দোলন বিএনপি ক্ষমতায় গেলে, ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জীবনমান উন্নয়নে কাজ করবে ফেব্রুয়ারিতে দুই দফায় মিলবে ৬ দিনের ছুটি ভোটের মাঠে আগে-পরে আইন-শৃঙ্খলা বাহিনী থাকবে ৭ দিন বেগম খালেদা জিয়ার আত্মার শান্তি কামনায় দুর্গাপুরে দোয়া মাহফিল বিএনপি সব সময় আলেম ওলামাদের ঢাল হিসেবে রয়েছে -ব্যারিস্টার কায়সার কামাল পল্লবীতে বিদেশি অস্ত্রসহ চার সন্ত্রাসী গ্রেপ্তার ভারতীয় ব্যাটালিয়ন পুলিশের হাতে বাংলাদেশি ছয় চোরাকারবারি আটক

এই মাত্র পাওয়া

দুর্গাপুরে ভূমি সেবা সপ্তাহ পালিত

রিপোর্টারের নাম
  • আপডেট : সোমবার, ২২ মে, ২০২৩
  • ২৪৭ পঠিত

দুর্গাপুর(নেত্রকোনা)প্রতিনিধি : সারাদেশের ন্যায় নেত্রকোনার দুর্গাপুরে ভূমি সেবা সপ্তাহ ২০২৩ পালিত হয়েছে। সোমবার দুপুরে উপজেলা ভূমি অফিসের আয়োজনে উপজেলার সর্বস্তরের মানুষের অংশগ্রহনে এ দিবস পালিত হয়।

এ উপলক্ষে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রাজীব-উল-আহসানের সভাপতিত্বে ও সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ আরিফুল ইসলাম এর সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি ওসমান গণি তালুকদার, সাধারণ সম্পাদক মো. শফিকুল ইসলাম শফিক, দুর্গাপুর পৌরসভার মেয়র আলহাজ্ব মাও: আব্দুস সালাম, মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ ফারুক আহমেদ তালুকদার, বীর মুক্তিযোদ্ধা মোঃ ওয়াহেদ আলী, সিনিয়র সাংবাদিক তোবারক হোসেন খোকন, প্রেসক্লাব সাধারণ সম্পাদক মো. জামাল তালুকদার, আওয়ামিলীগ নেতা বিপ্লব মজুমদার। এছাড়া উপজেলার বিভিন্ন দপ্তরের প্রধান, উপজেলা ও ইউনিয়ন ভূমি অফিসের কর্মচারীবৃন্দ, সেবা গ্রহীতা ও নানা শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, এখন অনলাইনে ঘরে বসেই সবকিছু করা সম্ভব। শুধু ওয়েবসাইটে প্রবেশ করে নির্দিষ্ট মেন্যুতে গেলেই সব তথ্য জেনে ভূমি সংক্রান্ত যেকোন প্রয়োজনীয় কাজ করা যাবে। এক্ষেত্রে প্রতিটি নাগরিক, জনপ্রতিনিধি ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা ভূমিকা রাখতে পারে ডিজিটাল সেবা বাস্তবায়নে। তাই সমাজের সকল শ্রেনী পেশার মানুষকে এসেবা নিতে ও সেবা পেতে আহবান জানানো হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023 digantabangla24.com