রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:১১ অপরাহ্ন
শিরোনাম :
বিএনপি’র ভূমিধ্বস বিজয়ে সিলেট বিভাগীয় সাংগঠনিক সম্পাদক জি কে গউছের কৃতজ্ঞতা প্রকাশ তরুণ-নারী-প্রান্তিক ভোটে বড় ব্যবধান, ৩১ দফার অঙ্গীকারে নতুন বার্তা দুর্গাপুরে ছাত্রদল, যুবদলও সেচ্ছাসেবক দলের ইউনিয়ন কমিটি বিলুপ্ত নতুন সরকারের শপথ পড়াবেন কে? নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকারে যাচ্ছে বিএনপি নেত্রকোনায় সরকারি ফলাফল গ্রহণ করলেন, ব্যারিস্টার কায়সার কামাল নির্বাচন ঘিরে কাল থেকে মাঠে থাকবেন ২০০ আন্তর্জাতিক পর্যবেক্ষক আগামী জাতীয় নির্বাচন, তারেক রহমানকে প্রধানমন্ত্রী করার নির্বাচন : ব্যারিস্টার কায়সার কামাল দেড় মাসের ছুটিতে যাচ্ছে সকল মাদরাসা কলমাকান্দায় জুলাই যোদ্ধার বাড়ি নির্মাণ কাজের উদ্বোধন

এই মাত্র পাওয়া

দুর্গাপুরে কৃষক হত্যার প্রধান আসামি গ্রেফতার

রিপোর্টারের নাম
  • আপডেট : রবিবার, ২১ মে, ২০২৩
  • ৩০২ পঠিত

দুর্গাপুর(নেত্রকোনা)প্রতিনিধি : নেত্রকোনার দুর্গাপুর উপজেলার চন্ডিগড় ইউনিয়নের বানিয়াপাড়া গ্রামে পূর্বশত্রুতার জেরে জাহেদ আলী নামে এক কৃষককে কুপিয়ে হত্যার ঘটনায় প্রধান আসামি এমদাদুল হক (২৩) কে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (২১ মে) সকালে পৌর শহরের নাজিরপুর মোড় এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত এমদাদুল হক উপজেলার চন্ডিগড় ইউনিয়নের বানিয়াপাড়া গ্রামের আব্দুস ছালামের ছেলে। ও নিহত কৃষক জাহেদ আলী একই গ্রামের মৃত আব্দুল গফুরের ছেলে।

নিহত কৃষক জাহেদ আলীর পরিবার জানায়, যৌতুকের শালিস মীমাংসাকে কেন্দ্র করে জাহেদ আলীর সঙ্গে আবুল বাশার বাবুল, আব্দুস ছালাম ও তার ছেলে এমদাদুল হকের শত্রুতা সৃষ্টি হয়েছিল। এরই জেরে গত ৯ এপ্রিল বিকেলে বেগুনের চারা দেয়ার কথা বলে আব্দুস সালামের বাড়িতে জাহেদ আলীকে ডেকে আনা হয়। পরে বেগুন খেতে ওই ঘটনায় আব্দুস সালাম ও জাহেদ আলীর বাকবিতন্ডতার এক পর্যায়ে আবুল বাশার বাবুল, আব্দুস সালাম ও তার ছেলে এমদাদুল হক দা দিয়ে জাহেদ আলীকে কুপিয়ে হত্যা করে।

দুর্গাপুর থানার ওসি (তদন্ত) মোহাম্মদ নূরুল আলম জানান, এ ঘটনার পর থেকেই প্রধান আসামি এমদাদুল হক পলাতক ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে রোববার সকাল ৯টার দিকে তার চাচাতো বোন জামাই মাজহারুলের বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃত আসামিকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জাহেদ আলী হত্যার কথা স্বীকার করেন। পরে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023 digantabangla24.com