রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ০১:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
বিএনপি’র ভূমিধ্বস বিজয়ে সিলেট বিভাগীয় সাংগঠনিক সম্পাদক জি কে গউছের কৃতজ্ঞতা প্রকাশ তরুণ-নারী-প্রান্তিক ভোটে বড় ব্যবধান, ৩১ দফার অঙ্গীকারে নতুন বার্তা দুর্গাপুরে ছাত্রদল, যুবদলও সেচ্ছাসেবক দলের ইউনিয়ন কমিটি বিলুপ্ত নতুন সরকারের শপথ পড়াবেন কে? নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকারে যাচ্ছে বিএনপি নেত্রকোনায় সরকারি ফলাফল গ্রহণ করলেন, ব্যারিস্টার কায়সার কামাল নির্বাচন ঘিরে কাল থেকে মাঠে থাকবেন ২০০ আন্তর্জাতিক পর্যবেক্ষক আগামী জাতীয় নির্বাচন, তারেক রহমানকে প্রধানমন্ত্রী করার নির্বাচন : ব্যারিস্টার কায়সার কামাল দেড় মাসের ছুটিতে যাচ্ছে সকল মাদরাসা কলমাকান্দায় জুলাই যোদ্ধার বাড়ি নির্মাণ কাজের উদ্বোধন

এই মাত্র পাওয়া

বুধহাটায় সরকারের উন্নয়ন চিত্র তুলে ধরে লিফলেট বিতরণ

রিপোর্টারের নাম
  • আপডেট : শুক্রবার, ১৯ মে, ২০২৩
  • ২২৬ পঠিত

দিগন্ত ডেক্স : আশাশুনি উপজেলার বুধহাটা বাজারে সরকারের উন্নয়ন চিত্র তুলে ধরে লিফলেট বিতরণ করা হয়েছে। শুক্রবার (১৯ মে) বিকালে উপজেলা শ্রমিকলীগের আহবায়কের নেতৃত্বে এ লিফলেট বিতরণ করা হয়।

জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নৌকা মার্কায় ভোট দিয়ে উন্নয়নের ধারা অব্যহত রাখার আহবান জানিয়ে করিম সুপার মার্কেট থেকে লিফলেট বিতরণ শুরু করা হয়। বাজারের বিভিন্ন সড়ক ও গলিপথে ঢুকে ব্যবসায়ী ও সাধারণ মানুষের মাঝে লিফলেট বিতরণ করা হয়। উপজেলা শ্রমিকলীগের আহবায়ক ও আশাশুনি সদর ইউপি চেয়ারম্যান এস এম হোসেনুজ্জামান হোসেনের উদ্যোগে সাতক্ষীরা-৩ আসনের এমপি রুহুল হকের পক্ষে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জননেত্রী শেখ হাসিনার উন্নয়ন চিত্র তুলে ধরে লিফলেট বিতরণ ও পথ সভা করা হয়।

উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি এস এম সাহেব আলীর সভাপতিত্বে  ও ছাত্রলীগের সাধারণ সম্পাদক মিঠুন ইসলামের সঞ্চালনায় এসময় বক্তব্য রাখেন, বুধহাটা ইউপি চেয়ারম্যান সহকারী অধ্যাপক মাহবুবুল হক ডাবলু, উপজেলা আওয়ামীলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আসাদুল ইসলাম, উপপ্রচার সম্পাদক বদিউজ্জামান মন্টু, শ্রমিকলীগ যুগ্ম আহবায়ক আলমগীর হোসেন, যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক তারিকুল ইসলাম, ইউনিয়ন আওয়ামীলীগ সাংগঠনিক সম্পাদক রমজান আলী, কৃষকলীগ সভাপতি আজহারুল ইসলাম, যুবলীগ নেতা ইদ্রিস আলী, আওয়ামীলীগ নেতা হাবিবুর রহমান, কলেজ ছাত্রলীগ সাবেক সভাপতি আশরাফুজ্জামান তাজ, শেখ রাসেল শিশু কিশোর পরিষদের সভাপতি আবু রায়হান সিদ্দিক, সাধারণ সম্পাদক জাহিদ হোসেন, সেচ্ছাসেবকলীগ নেতা রফিকুল ইসলাম, শেখা কবির, যুবলীগ নেতা আমিরুল ইসলাম, গাওছুল আযম, তরুণলীগ সভাপতি মোতাহার হোসেন, সবুজ, শাহরুল, আল মামুন, জাকির, ওসমান প্রমুখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023 digantabangla24.com