মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০৭:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
বৃষ্টি নিয়ে যে বার্তা দিল আবহাওয়া অফিস দুর্গাপুরে ডিবি পরিচয়ে ডাকাতি, আটক ৩ ঝড়ের শঙ্কা, সমুদ্রবন্দরে সতর্কসংকেত বহাল হার্টে ছিদ্র আদিবাসী শিশুর চিকিৎসার দায়িত্ব নিলেন : ডেপুটি স্পিকার গোসলে নেমে একসঙ্গে ৪ মাদরাসা শিক্ষার্থীর মৃত্যু দুর্গাপুরে জগন্নাথ দেবের রথযাত্রা পালিত জুলাই শহিদ দিবস উপলক্ষে দুর্গাপুরে আলোচনা সভা তাহিরপুরে যুবলীগ নেতার ভাই শীর্ষ ইয়াবা ডিলার সোহাগ দুই সহযোগি সহ গ্রেফতার ব্যক্তিগত বক্তব্যে কেউ কষ্ট পেয়ে থাকলে দুঃখ প্রকাশ করছি : শিক্ষামন্ত্রী দুর্গাপুরকে আধুনিক পৌরসভায় রুপান্তরিত করতে চাই : মেয়র প্রার্থী আলহাজ্ব জামাল উদ্দিন মাস্টার

দুর্গাপুরে সড়ক দুর্ঘটনায় নিহত – ২

রিপোর্টারের নাম
  • আপডেট : মঙ্গলবার, ১৬ মে, ২০২৩
  • ২৯৭ পঠিত

দুর্গাপুর(নেত্রকোনা)প্রতিনিধি : নেত্রকোনার দুর্গাপুরের শ্যামগঞ্জ-বিরিশিরি মহাসড়কে ট্রাক-অটোর মুখোমুখি সংঘর্ষের ঘটনায় দুইজন নিহত হয়েছে। সোমবার বিকেলে উপজেলার কৃষ্ণেরচর বাজার এলাকায় এ দূর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, কাকৈরগড়া ইউনিয়নের ইন্দ্রপুর গ্রামের চাঁন মিয়ার স্ত্রী আছিয়া খাতুন (৫০) এবং অমর আলীর ছেলে অটো চালক সাদেক মিয়া (৫০)।

নিহতের পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার বিকেলে অটো করে আত্মীয়ের বাড়িতে বেড়াতে যাচ্ছিলো তারা। পথে শ্যামগঞ্জ-বিরিশিরি মহাসড়কের কৃষ্ণেরচর বাজার এলাকায় পৌঁছালে অপরদিক থেকে আসা একটি দ্রুতগামী বালু বোঝাই ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় অটোরিক্সার। এসময় অটোচালকসহ ৪ জন গুরুতর আহত হন। এর মধ্যে ২ জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে সোমবার রাতে চিকিৎসাধীন অবস্থায় ২জনের মৃত্যু হয়। এ ঘটনায় গুরুতর আহতরা হলেন একই গ্রামের বকুল নাহার (৪০) ও রাশিদা খাতুন (৩২)।

দুর্গাপুর থানার ওসি (তদন্ত) মোহাম্মদ নূরুল আলম জানান, ঘটনার পরপরই ট্রাকটি আটক করা হয়েছে। তবে চালক পালিয়ে গেছেন। অভিযোগের প্রেক্ষিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023 digantabangla24.com