রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ০১:৩২ অপরাহ্ন
শিরোনাম :
বিএনপি’র ভূমিধ্বস বিজয়ে সিলেট বিভাগীয় সাংগঠনিক সম্পাদক জি কে গউছের কৃতজ্ঞতা প্রকাশ তরুণ-নারী-প্রান্তিক ভোটে বড় ব্যবধান, ৩১ দফার অঙ্গীকারে নতুন বার্তা দুর্গাপুরে ছাত্রদল, যুবদলও সেচ্ছাসেবক দলের ইউনিয়ন কমিটি বিলুপ্ত নতুন সরকারের শপথ পড়াবেন কে? নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকারে যাচ্ছে বিএনপি নেত্রকোনায় সরকারি ফলাফল গ্রহণ করলেন, ব্যারিস্টার কায়সার কামাল নির্বাচন ঘিরে কাল থেকে মাঠে থাকবেন ২০০ আন্তর্জাতিক পর্যবেক্ষক আগামী জাতীয় নির্বাচন, তারেক রহমানকে প্রধানমন্ত্রী করার নির্বাচন : ব্যারিস্টার কায়সার কামাল দেড় মাসের ছুটিতে যাচ্ছে সকল মাদরাসা কলমাকান্দায় জুলাই যোদ্ধার বাড়ি নির্মাণ কাজের উদ্বোধন

এই মাত্র পাওয়া

তাহিরপুরে গণপিটুনিতে যুবক নিহত

রিপোর্টারের নাম
  • আপডেট : বৃহস্পতিবার, ২৭ এপ্রিল, ২০২৩
  • ২৭৩ পঠিত

দিগন্ত ডেক্স : সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার ঘাগটিয়া গ্রামে গণধোলাইয়ে এক যুবক নিহত হয়েছে। মঙ্গলবার প্রথম প্রহরে ঘাগটিয়া গ্রামে বিশিষ্ট ব্যবসায়ী মোশারফ তালুকদারের বাড়িতে এ ঘটনা ঘটে।

জানা যায়, একই গ্রামের মুজিবুর রহমান ওরপে দা মুজিবের ছেলে সাকিবসহ একটি সংঘবদ্ধ চক্র দেশিয় অস্ত্র ও পেট্রল নিয়ে দেয়াল টপকিয়ে মোশারফের বাড়িতে হামলা চালায়। এ সময় পরিবারের লোকজন চিৎকার শুরু করলে গ্রামবাসী ছুটে আসেন। এ সময় দুষ্কৃতিকারীরা পালিয়ে যাওয়ার সময় সাকিব নামে এক যুবক আটকা পড়ে গ্রামবাসীর গণধোলাইয়ে গুরুতর আহত হয়। পরে স্থানীয় তাহিরপুর হাসপাতালে চিকিৎসার জন্য নেয়া হলে ডাক্তার উন্নত চিকিৎসার জন্য সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন। মোশারফ হোসেন বলেন, আমার বাড়িতে একদল দুষ্কৃতিকারী গভীর রাতে হামলা চালায়। এ সময় চিৎকার শুনে গ্রামবাসী ছুটে আসেন এবং গণধোলাইয়ে শিকার হয়।

তাহিরপুর থানার অফিসার ইনচার্জ সৈয়দ ইফতেখার হোসেন বলেন, ঘটনাস্থল পরিদর্শন করেছি। সুষ্ঠু তদন্তপূর্বক আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023 digantabangla24.com