বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
৫ হাজার তরুণকে ২০ লাখ টাকা পর্যন্ত ঋণ দেওয়া হবে ডেপুটি স্পিকারের উদ্যোগ : দুর্গাপুরে খেলার মাঠ সংস্কার ও গোলবার স্থাপন ৬ দফা দাবিতে কলমাকান্দায় শিক্ষার্থী-শিক্ষকদের ইউএনও কার্যালয় ঘেরাও অনুমোদন পেল ইলেকট্রিক ট্রেন প্রকল্প দুর্গাপুরে পার্টনার ফার্মার্স ফিল্ড স্কুলের মাধ্যমে, আধুনিক কৃষিতে এগিয়ে যাচ্ছে কৃষক স্থানীয় সরকার নির্বাচন নভেম্বরের মাঝামাঝিতে শুরু : ইসি মাদকমুক্ত সমাজ গঠন ও যুবকদের খেলার মাঠে ফেরাতে : ডেপুটি স্পিকারের উদ্যোগ শিক্ষাপ্রতিষ্ঠানে টানা ৪ দিনের ছুটির সুযোগ ডেপুটি স্পিকারের উদ্দ্যেগ : সোমেশ্বরী নদীতে দু‘টি সেতু নির্মানে এলাকা পরিদর্শন বেড়াতে এসে শীতলক্ষ্যায় প্রাণ গেল তিনজনের

ঈদে শাকিব খানের চমক

রিপোর্টারের নাম
  • আপডেট : বুধবার, ২৬ এপ্রিল, ২০২৩
  • ২৬৮ পঠিত

দিগন্ত ডেক্স : ‘লিডার আমিই বাংলাদেশ’ ছবি দিয়ে ঈদুল ফিতরে সাড়া ফেলেছেন শাকিব খান। আসন্ন কুরবানির ঈদেও দর্শকদের নিরাশ করবেন না তিনি। সে কারণে আগামী ঈদের জন্য একমাত্র ছবি হিসেবে চূড়ান্ত হলো এই ‘প্রিয়তমা’ সিনেমাটি। ছবিটি পরিচালনা করতে যাচ্ছেন হিমেল আশরাফ।

অ্যাকশন রোমান্টিক ধাঁচের গল্পের ছবিটি নিয়ে হিমেল আশরাফ জানান, ৮ মে থেকে শাকিব খান ‘প্রিয়তমা’র শুটিংয়ে নামবেন।

‘প্রিয়তমা’ প্রযোজনা করবে ভার্সেটাইল মিডিয়া, যার প্রযোজক আরশাদ আদনান। এর আগে তিনি ইউটার্ন ও সুলতানা বিবিয়ানা নামে দুটি ছবি প্রযোজনা করেন।

নির্মাতা হিমেল বলেন, কুরবানির ঈদে ‘প্রিয়তমা’ মুক্তি দেওয়া হবে।

এটি হতে যাচ্ছে হিমেল আশরাফের দ্বিতীয় সিনেমা। এর আগে তিনি বেশ কিছু নাটক নির্মাণ করে পরিচিতি পেয়েছেন। ২০১৭ সালে গ্রামীণ গল্পের প্রেমের ছবি ‘সুলতানা বিবিয়ানা’ বানিয়ে প্রশংসা কুড়িয়েছেন।

‘প্রিয়তমা’র কাহিনি প্রয়াত ফারুক হোসেনের। যৌথভাবে চিত্রনাট্য ও সংলাপ করেছেন ফারুক হোসেন এবং হিমেল আশরাফ। ছবিটির শুটিং হবে ঢাকা, সুনামগঞ্জ, সিলেট, কক্সবাজার ও বান্দরবানে।

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023 digantabangla24.com