শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ১২:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
শিক্ষক-শিক্ষার্থীদের অনুদানের আবেদন শুরু “বেগম খালেদা জিয়া মহান স্বাধীনতা যুদ্ধে সর্বপ্রথম মহিলাবন্দী ছিলেন” – ব্যারিস্টার কায়সার কামাল জোটে নয়, এককভাবে নির্বাচন করবে ইসলামী আন্দোলন বিএনপি ক্ষমতায় গেলে, ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জীবনমান উন্নয়নে কাজ করবে ফেব্রুয়ারিতে দুই দফায় মিলবে ৬ দিনের ছুটি ভোটের মাঠে আগে-পরে আইন-শৃঙ্খলা বাহিনী থাকবে ৭ দিন বেগম খালেদা জিয়ার আত্মার শান্তি কামনায় দুর্গাপুরে দোয়া মাহফিল বিএনপি সব সময় আলেম ওলামাদের ঢাল হিসেবে রয়েছে -ব্যারিস্টার কায়সার কামাল পল্লবীতে বিদেশি অস্ত্রসহ চার সন্ত্রাসী গ্রেপ্তার ভারতীয় ব্যাটালিয়ন পুলিশের হাতে বাংলাদেশি ছয় চোরাকারবারি আটক

এই মাত্র পাওয়া

দুর্গাপুরে উপজেলা প্রশাসনের প্রেস বিফ্রিং

রিপোর্টারের নাম
  • আপডেট : মঙ্গলবার, ২১ মার্চ, ২০২৩
  • ৩১০ পঠিত

দুর্গাপুর(নেত্রকোনা)প্রতিনিধি : মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা বাস্তবায়নে নেত্রকোনার দুর্গাপুর উপজেলাকে ‘ক’ শ্রেণির ভূমিহীন ও গৃহহীন মুক্ত ঘোষণা লক্ষে এক প্রেস ব্রিফিং করা হয়েছে। মঙ্গলবার দুপুরে স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার প্রতিনিধিদের নিয়ে এ প্রেসব্রিফিং করেন দুর্গাপুর উপজেলা প্রশাসন।

উপজেলা প্রশাসনের আয়োজনে ইউএনও‘র কার্যালয়ে মাননীয় প্রধানমন্ত্রীর দেয়া ঘর গুলো নিয়ে বিস্তারিত আলোকপাত করেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রাজীব-উল-আহসান। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান জান্নাতুল ফেরদৌস আরা ঝুমা তালুকদার, সহকারী কমিশনার (ভূমি) মো. আরিফুল ইসলাম ও মহিলা ভাইস চেয়ারম্যান পারভীন আক্তার।

ইউএনও বলেন, আগামীকাল ২২ মার্চ সকালে ভিডিও কনফারেন্সের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারা দেশের ন্যায় দুর্গাপুর উপজেলার উপকারভোগীদের মাঝে ৪৪টি ঘর হস্তান্তর করে এ উপজেলাকে গৃহহীন ও ভূমিহীন মুক্ত এলাকা ঘোষণা করবেন। অত্র উপজেলায় প্রথম পর্যায়ে ৩৫টি, ২য় পর্যায়ে ৪৫টি, ৩য় পর্যায়ে ৬৪টি ও চতুর্থ পর্যায়ে ২৫টি সহ ১৬৯টি ঘর ভূমিহীন ও গৃহহীন পরিবারের মাঝে হস্তান্তর করা হয়। ঘরগুলো বাস্তবায়ন করতে এমপি মানু মজুমদার, উপজেলা চেয়ারম্যান ঝুমা তালুকদার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার মো. সাইফুল ইসলাম, একাডেমিক সুপারভাইজার মুহাম্মদ নাসির উদ্দিন সহ উপজেলায় কর্মরত বিভিন্ন অফিসার গন বিভিন্ন সময়ে সহযোগিতা করেছেন এর জন্য উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ধন্যবাদ জানাই।

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023 digantabangla24.com