মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০৮:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
বৃষ্টি নিয়ে যে বার্তা দিল আবহাওয়া অফিস দুর্গাপুরে ডিবি পরিচয়ে ডাকাতি, আটক ৩ ঝড়ের শঙ্কা, সমুদ্রবন্দরে সতর্কসংকেত বহাল হার্টে ছিদ্র আদিবাসী শিশুর চিকিৎসার দায়িত্ব নিলেন : ডেপুটি স্পিকার গোসলে নেমে একসঙ্গে ৪ মাদরাসা শিক্ষার্থীর মৃত্যু দুর্গাপুরে জগন্নাথ দেবের রথযাত্রা পালিত জুলাই শহিদ দিবস উপলক্ষে দুর্গাপুরে আলোচনা সভা তাহিরপুরে যুবলীগ নেতার ভাই শীর্ষ ইয়াবা ডিলার সোহাগ দুই সহযোগি সহ গ্রেফতার ব্যক্তিগত বক্তব্যে কেউ কষ্ট পেয়ে থাকলে দুঃখ প্রকাশ করছি : শিক্ষামন্ত্রী দুর্গাপুরকে আধুনিক পৌরসভায় রুপান্তরিত করতে চাই : মেয়র প্রার্থী আলহাজ্ব জামাল উদ্দিন মাস্টার

প্রথমবারের মতো মালয়েশিয়ায় যাচ্ছে তরমুজ

রিপোর্টারের নাম
  • আপডেট : শুক্রবার, ১৭ মার্চ, ২০২৩
  • ৩৫৯ পঠিত

দিগন্ত ডেক্স : চট্টগ্রাম সমুদ্রবন্দর দিয়ে প্রথমবারের মতো মালয়েশিয়ায় রফতানি হচ্ছে তরমুজ। প্রাথমিকভাবে সফল হলে এ ফল বিশ্বের বিভিন্ন দেশে পাঠানো যাবে। এতে আয় করা যাবে প্রচুর বৈদেশিক মুদ্রা। এমনটিই জানিয়েছেন সংশ্লিষ্টরা।

বন্দর সংশ্লিষ্টরা জানান, মালয়েশিয়ায় রফতানি হতে যাওয়া তরমুজগুলো উৎপাদিত হয়েছে বগুড়ার শিবগঞ্জ উপজেলায়। ওই উপজেলা কৃষি দফতরের পরামর্শ ও নির্দেশনায় এসব উৎপাদন করা হয়। দুজন উদ্যোক্তা কঠোর পরিচর্যার মাধ্যমে রফতানিযোগ্য এসব তরমুজ উৎপাদন করেছেন। প্রাথমিকভাবে দুই কৃষকের মোট ১৩ হাজার ৩২০ কেজি ওজনের তরমুজ রফতানি করা হচ্ছে। আগামী সাত থেকে ১০ দিনের মধ্যে চালানটি মালয়েশিয়া পৌঁছাবে।

বগুড়া শিবগঞ্জ কৃষি দফতর থেকে জানা যায়, মালয়েশিয়ায় রফতানি হতে যাওয়া তরমুজগুলো উপজেলার মহস্তান গ্রামের কৃষক জাকির ফরাজি ও মুকুল মিয়ার ক্ষেতে উৎপাদন হয়েছে। তাদের ক্ষেতে উৎপাদিত তরমুজ রফতানি করছে চট্টগ্রামের হালিশহরের সাত্তার ইন্টারন্যাশনাল। প্রতিষ্ঠানটির উদ্যোগে পরীক্ষা-নিরীক্ষা শেষে চট্টগ্রাম সমুদ্র বন্দর দিয়ে প্রথমবারের মতো তরমুজ বিদেশে রফতানি হচ্ছে। রেফার্ড কনটেইনারে চালানটি আজ (বৃহস্পতিবার) চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে। একই কনটেইনারে ৮ হাজার ৭০০ কেজি টমেটোও মালয়েশিয়ায় যাচ্ছে।

চট্টগ্রাম সমুদ্র বন্দরের উদ্ভিদ সঙ্গনিরোধ কেন্দ্রের প্যাথলজিস্ট সৈয়দ মুনিরুল হক বলেন, আমাদের দেশে প্রচুর পরিমাণে তরমুজ উৎপাদিত হয়। এসব তরমুজ যেমন সুস্বাদু তেমনি পুষ্টিকর। বাহরাইন, কাতার, সংযুক্ত আরব আমিরাত ও মালয়েশিয়াসহ বিশ্বের বিভিন্ন দেশে তরমুজের চাহিদা রয়েছে। চট্টগ্রাম বন্দর দিয়ে প্রথমবারের মতো তরমুজ রফতানি হচ্ছে। এটি অত্যন্ত সুখবর। দেশে উৎপাদিত তরমুজ এভাবে বিদেশে রফতানি করা গেলে প্রচুর বৈদেশিক মুদ্রা অর্জন করা যাবে।

বগুড়া শিবগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা মো. আল মুজাহিদ সরকার বলেন, নিজস্ব উদ্যোগে বিদেশে রফতানির জন্য তরমুজ উৎপাদন করেছেন উপজেলার কয়েকজন কৃষক। আমরা উৎপাদনের সময় বেশ কয়েকবার তদারকি করেছি। কৃষকদের বিভিন্ন পরামর্শ দিয়েছি। প্রথমবারের মতো দুজন কৃষকের প্রায় ১৩ হাজার কেজি তরমুজ রফতানি হচ্ছে। তরমুজগুলো আমরা যাচাই করেছি। এগুলোতে তেমন কোনো পোকার উপস্থিতি পাওয়া যায়নি।

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023 digantabangla24.com