রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ০১:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
বিএনপি’র ভূমিধ্বস বিজয়ে সিলেট বিভাগীয় সাংগঠনিক সম্পাদক জি কে গউছের কৃতজ্ঞতা প্রকাশ তরুণ-নারী-প্রান্তিক ভোটে বড় ব্যবধান, ৩১ দফার অঙ্গীকারে নতুন বার্তা দুর্গাপুরে ছাত্রদল, যুবদলও সেচ্ছাসেবক দলের ইউনিয়ন কমিটি বিলুপ্ত নতুন সরকারের শপথ পড়াবেন কে? নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকারে যাচ্ছে বিএনপি নেত্রকোনায় সরকারি ফলাফল গ্রহণ করলেন, ব্যারিস্টার কায়সার কামাল নির্বাচন ঘিরে কাল থেকে মাঠে থাকবেন ২০০ আন্তর্জাতিক পর্যবেক্ষক আগামী জাতীয় নির্বাচন, তারেক রহমানকে প্রধানমন্ত্রী করার নির্বাচন : ব্যারিস্টার কায়সার কামাল দেড় মাসের ছুটিতে যাচ্ছে সকল মাদরাসা কলমাকান্দায় জুলাই যোদ্ধার বাড়ি নির্মাণ কাজের উদ্বোধন

এই মাত্র পাওয়া

দুর্গাপুরে জাতীয় ভোটার দিবস পালিত

রিপোর্টারের নাম
  • আপডেট : বৃহস্পতিবার, ২ মার্চ, ২০২৩
  • ৩০৯ পঠিত

দুর্গাপুর(নেত্রকোনা)প্রতিনিধি : “ভোটার হব নিয়ম মেনে, ভোট দিব যোগ্যজনে” এই প্রতিপাদ্যে সারাদেশের ন্যায় নেত্রকোনার দুর্গাপুরে জাতীয় ভোটার দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে বৃহস্পতিবার সকালে উপজেলা প্রশাসন ও নির্বাচন অফিসের আয়োজনে বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাচন অফিস মিলনায়তনে আলোচনা সভায় উপজেলা নির্বাচন কর্মকর্তা তপন চন্দ্র শীলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) মো. আরিফুল ইসলাম। সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা সোহরাব হোসেন তালুকদার, বীর মুক্তিযোদ্ধা আব্দুল আজিজ, উপজেলা কৃষি অফিসার মাহাবুবুর রহমান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. সাইফুল ইসলাম, একাডেমিক সুপারভাইজার মুহাম্মদ নাসির উদ্দিন প্রমুখ।

বক্তারা বলেন, ভোটার হওয়া আমাদের অধিকার। ১৮ বছর হওয়া মাত্রই সকলের ভোটার হওয়া উচিত। ভোটার হওয়ার মাধ্যমে রাষ্ট্রের সকল সুযোগ সুবিধা ভোগ করা যায়। বাংলাদেশ সরকার ভোটাধিকার রক্ষায় নানা কর্মসূচি গ্রহণ করেছেন। জনকল্যাণমুখী রাষ্ট্র গঠনে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কাজ করে যাচ্ছেন। দেশের জনগনকে ভোটার হওয়ায় সহায়তা করতে সকলকে আহবান জানানো হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023 digantabangla24.com